Special News Special Reports State

সপ্তাহ শেষে ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার প্রক্রিয়া ১০ মিনিটের জন্য বন্ধ রাখবে রেল

0
(0)

খবর লাইভ : সপ্তাহ শেষে ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার প্রক্রিয়া ১০ মিনিটের জন্য বন্ধ রাখবে রেল। বিবৃতি দিয়ে রেল কর্তৃপক্ষ পরিষেবা বন্ধ রাখার ওই ঘোষণা করেছেন। রেল জানিয়েছে, প্রযুক্তিগত উন্নতিকরণের জন্যই রেলের অসংরক্ষিত টিকিট সংক্রান্ত পরিষেবা (ইউটিএস) কয়েক মিনিটের জন্য ব্যাহত হবে।

আজ ৪ ডিসেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনের ইউটিএস পরিষেবা। রেল জানিয়েছে, প্রযুক্তিগত বেশ কিছু উন্নতির প্রয়োজনে সফটঅয়্যার আপগ্রেড করার জন্যই রেলের টিকিট সংক্রান্ত পরিষেবা ১০ মিনিটের জন্য বন্ধ থাকবে। তার পর আবার স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে রাত থেকেই।
নতুন এই ব্যাবস্থা যাত্রীদের মধ্যে কি প্রভাব ফেলবে সেটা সময় বলবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *