International Special News War

Ukraine-এ আটকে থাকা ভারতীয়দের অবিলম্বে কিয়েভ ছাড়তে জরুরি বার্তা দিল্লির

0
(0)

খবর লাইভ: উত্তপ্ত ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। দফায় দফায় বিস্ফোরণের খবর মিলছে। কিয়েভ শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে বলেও খবর মিলেছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই দেশের নাগরিকদের সেখানে থাকতে দিতে নারাজ দিল্লি। যে কোনও ট্রেন অথবা গাড়ি ভাড়া করে কিয়েভ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিল মোদী সরকার।

এদিকে, ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনতে লাগাতার চেষ্টা চালাচ্ছে ভারত। সেই কাজে এবার ভারতীয় সেনাকেও হাত লাগানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অল্প সময়ের মধ্যে দ্রুত আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে ভারতীয় সেনার দক্ষতা কাজে আসবে বলেই মনে করা হচ্ছে।

বেলারুশে মুখোমুখি আলোচনার পরদিনই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হল রাশিয়া ও ইউক্রেন। কার্যত ব্যর্থ হল শান্তি আলোচনা। কিয়েভের আরও কাছে চলে এল রুশ সেনাবাহিনী। ইউক্রেনের (Ukraine) রাস্তায় প্রায় ৬৫ কিলোমিটার পথ জুড়ে অগ্রসর হতে দেখা যাচ্ছে রাশিয়ার একের পর এক মিলিটারি ট্যাংক। কিয়েভ থেকে মাত্র ১৮ মাইল দূরে রয়েছে এই শক্তিশালী ট্যাংকগুলি। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল তেমনই চিত্র। তবে কি ইউক্রেনের রাজধানীর পতন কি কেবল সময়ের অপেক্ষা?

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *