Special News Special Reports State

জেলে থেকেও বীরভূমের জেলা সভাপতি থাকছেন অনুব্রত !

0
(0)

খবর লাইভ : পঞ্চেয়েত ভোট দরজায় কড়া নাড়ছে। জেলায় জেলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল । কিন্তু, বীরভূমে কীভাবে হবে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি ? তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই যে জেলে । এই পরিস্থিতিতে, শুক্রবার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে জানা গিয়েছে, আপাতত নতুন কাউকে বীরভূম জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে না ।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি রেখেই দুটি সাংগঠনিক জেলায় বীরভূমকে ভাগ করার পরিকল্পনা চলছে তৃণমূলে ।এদিনের বৈঠকে, অভিষেকের বার্তা শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে । স্বচ্ছ্বভাবে পঞ্চায়েত ভোট করাতে হবে । বেশ কয়েকটি ব্লকে বিশেষ নজর দিতে বলা হয়েছে । সূত্রের খবর, জেলার পাঁচটি ব্লক সভাপতির বদলের সম্ভাবনা তৈরি হয়েছে । দুবরাজপুর, ময়ূরেশ্বর ১, মুরারই ২, রামপুরহাট ১ ও নলহাটি ২ ব্লকের সভাপতিদের বদল করার আভাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিধায়করা । বীরভূম ও বোলপুর দুটি লোকসভার ভিত্তিতে দলকে পরিচালনার জন্য দুটি মনিটারিং দল গঠন করা হতে পারে । সব চূড়ান্তভাবে দু’একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

এদিনের বৈঠকে অনুব্রত মণ্ডলের সাংগঠনিক দক্ষতার কথা মনে করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, অনুব্রত মণ্ডল থাকলে এই বৈঠকের দরকার হত না। এতদিন তো তার দরকার পড়েনি। একইসঙ্গে, পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেণ্ড-ইন কমান্ড । তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিরোধীদের এক ইঞ্চি জায়গা ছাড়া চলবে না । সকলকে দলের নীতি মেনে চলতে হবে ।

উল্লেখ্য, বর্তমানে জেল হেফাজতে রয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । বারবার জামিনের আবেদন করেও কোনও লাভ হয়নি । এদিকে, পঞ্চায়েত ভোটের আগে জেলা পরিচালনায় অনুব্রত মণ্ডলের অভাব সকলেই অনুভব করছে। এই পরিস্থিতিতে অনুব্রতর জায়গায় নতুন কাউকে আনা হবে কি না, সেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে । তবে, জানা গেল, তা আর হচ্ছে না  । তৃণমূলের বীরভূম জেলা সভাপতি থাকছেন অনুব্রতই ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *