games Special News Special Reports

বিসিসিআইয়ের সিদ্ধান্ত, ছেঁটে ফেলা হল বিরাটদের মনোবিদ আপটনকে

0
(0)

খবর লাইভ : একের পর এক সিদ্ধান্ত নিয়ে ছলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে রোহিত শর্মাদের লজ্জাজনক হারের পর বরখাস্ত করা হয়েছিল জাতীয় নির্বাচক কমিটিকে। আর এবার ছেড়ে দেওয়া হল ভারতীয় দলের সাপোর্ট স্টাফ তথা মনোবিদ প্যাডি আপটনকে। তাকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

জানা যাচ্ছে, ভারতীয় দলের মনোবিদ প্যাডি আপটনের সঙ্গে নতুন করে আর চুক্তি করবে না বোর্ড। টি-২০ বিশ্বকাপে আপটনের চুক্তি শেষ হয়। আপটনকে বেছে নিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, ভারতীয় দলের মনোবিদ আপটনের চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিসিআই। সূত্রের খবর আপটনের কাজে খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোচ রাহুল দ্রাবিড়ের অনুরোধে গত জুলাই মাসে আপটনকে নিয়োগ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরেও তাঁকে পাঠানো হচ্ছে না ভারতীয় দলের সঙ্গে।

ভারতীয় দলের সঙ্গে এটি ছিল আপটনের দ্বিতীয় ইনিংস। এর আগে তিনি গ্যারি কার্স্টেনের সঙ্গে কাজ করেছিলেন যখন ভারত ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *