Special News Special Reports State

খড়্গপুরে হঠাৎই ভেঙে পড়ল যুদ্ধবিমান, কারণ খতিয়ে দেখছেন বায়ুসেনার আধিকারিকরা

0
(0)

খবর লাইভ : খড়্গপুরে হঠাৎই ভেঙে পড়ল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার ওই যুদ্ধবিমানটি আজ দুপুরে ভেঙে পড়ে খড়গপুরের  শুকনিবাসা, দিয়াসা এলাকায়। জানা গিয়েছে, কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘঘটনাটি ঘটেছে। যদিও যুদ্ধবিমানের পাইলট অক্ষত রয়েছেন। প্যারাশুটের সাহায্যে নিরাপদে নীচে নেমে আসতে সক্ষম হন বায়ুসেনার ওই পাইলট। বায়ুসেনার পাইলটের বিচক্ষণতা ও দক্ষতায় ভিড় এলাকা এড়িয়ে দূরে গিয়ে পড়ে বিমানটি। একটি ফাঁকা চাষের জমিতে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটির অফিসাররা ঘটনাস্থলে আসেন।
ওই যুদ্ধবিমানটি কলাইকুন্ডার বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল। কিন্তু কী কারণে ভেঙে পড়ল বিমানটি, সে বিষয়টি এখনও জানা যায়নি। মাটিতে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিমানটি। এই ঘটনায়  হকচকিয়ে যান এলাকার মানুষজন। তবে পাইলটের দক্ষতার কারণে, ঘন বসতি এলাকার বদলে ফাঁকা চাষের জমিতে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার ওই বিমানটি।
বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই সঠিক সময়ে বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন বায়ুসেনার পাইলট। প্যারাশুটের সাহায্যে নিরাপদে মাটিতে নেমে আসেন তিনি। কীভাবে এই অঘটন ঘটল, তা খতিয়ে দেখছে বায়ুসেনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *