খবর লাইভ : বেলা গড়ানোর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও দিনভর মনোরম আবহাওয়া বজায় থাকছে। রাতেও তাপমাত্রার পতনে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। জাঁকিয়ে শীত পড়তে চলেছে উত্তরবঙ্গে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দ দক্ষিণবঙ্গের রাত বাড়লে শীতের আমেজ।
আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমেও বৃষ্টি হবে। সিকিম সহ অপেক্ষাকৃত উঁচু এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন অব্যাহত। ফলে চলতি মরশুমে জাঁকিয়ে শীত পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে।




