Special News Special Reports State

জাদুঘর চত্বরে গুলি চালিয়ে তাণ্ডব সিআইএসএফ জওয়ানের, আহত দুই! মৃত ১

0
(0)

খবর লাইভ :  কলকাতায় ভারতীয় জাদুঘরের ভিতরে আচমকাই গুলি চলল৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের থাকার বারাকের ভিতরে গুলি চলেছে৷ সিআইএসএফ-এর এক জওয়ান নিজের এক সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান বলে খবর৷ এই জওয়ান ছাড়াও গুলিতে কলকাতা পুলিশের গাড়ির এক চালক আহত হয়েছেন৷  মৃত ১। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী৷ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা৷ আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুলি চালানোর পর ওই জওয়ান আগ্নেয়াস্ত্র হাতে বারাক চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন অভিযুক্ত জওয়ান৷ ফলে ঘটনাস্থলে পৌঁছেও প্রথমে ভিতরে প্রবেশ করতে পারেনি পুলিশ৷

কিড স্ট্রিটের উপরে এমএলএ হোস্টেলের ঠিক উল্টো দিকে ভারতীয় জাদুঘরের দ্বিতীয় একটি গেট রয়েছে৷ সেখানেই আশুতোষ হলের কাছেই সিআইএসএফ জওয়ানদের বারাক রয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত তিন থেকে চার রাউন্ড গুলি চলেছে৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *