Special News Special Reports State

পূর্ণিমার কোটাল সঙ্গে নিম্নচাপ, ভয়ে কাঁপছে সুন্দরবন!

0
(0)

খবর লাইভ :  রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। রবিবার সকাল থেকে মেঘ ও রোদের লুকোচুরি চলছে। শনিবার থেকে সুন্দরবন জুড়ে সতর্কবার্তা প্রচার শুরু হয়েছে। পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। কাকদ্বীপ, সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জের বন্দর ও মৎস্যজীবীদের গ্রামগুলিতে চলছে প্রচার। এই পরিস্থিতিতে নতুন করে কোন মৎস্যজীবী সমুদ্রে বেরিয়ে না যায় সেই দিকে নজরদারি চালানো হচ্ছে পুলিশ-প্রশাসন তরফে।

আরও পড়ুনঃ রাজ্যে দুর্যোগের পূর্বাভাস, আজই ফিরছেন মমতা

রবিবার রাতের মধ্যে সব ট্রলারকে সমুদ্র থেকে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। সোমবার থেকে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামিকাল থেকে ভারী বৃষ্টি ও ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। যার জেরে উত্তাল হবে সমুদ্র। জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সামনেই পূর্ণিমার কোটাল। তারমধ্যে নিম্নচাপ। সব মিলিয়ে নতুন আশঙ্কায় সুন্দরবনের উপকূলের মানুষ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *