খবর লাইভ : ক্ষোভপ্রকাশ করেও সিবিআইয়ের (CBI) তদন্তে আস্থা রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সোমবার, সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে, আশা করব, তারা দেখাবে। কেন সময় লাগছে, তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। সিবিআই যেন নিজেদের জায়গা ধরে রাখতে পারে, তা দেখতে হবে’।
আরও পড়ুনঃ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ ,কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু
আর কী বলেছেন বিচারপতি? তিনি বলেছেন,
• ‘যারা প্রকৃত যোগ্য, তারা কেন চাকরি পাননি? সেটা জানতেই হবে’।
• ‘কেন যোগ্যরা চাকরি পাননি, না জানলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে’।
• ‘না জানলে চাকরিপ্রার্থীদের কোনও বিশ্বাস থাকবে না প্রশাসন, বিচারব্যবস্থায়’।
• ‘বিচারব্যবস্থা যোগ্যদের কথা ভাবে, রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে’।
• ‘সিবিআইয়ের উপর আমার আশা আছে, বুঝতে পেরেছি কেন সময় লাগছে’।
• ‘কেউ আমার কাছে জানতে চেয়েছিল, মুড়ি-মুড়কির মতো সিবিআই দিচ্ছি’
• ‘আমি উত্তরে বলেছি, মুড়ি-মুড়কির মতো দুর্নীতি, তাই সিবিআই’।
•
নিয়োগ দুর্নীতির সব মামলাতেই সিবিআইয়ের সিট-কে তদন্তভার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তদন্তে সিটের ভূমিকা সংক্রান্ত মূল মামলার শুনানিতে এদিন দুপুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘একের পর এক জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে। যা দেখে মানুষের মনে অবিশ্বাস জন্ম নিয়েছে। আমি চাইছি বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরে আসুক।’




