National Special News Special Reports

১০ টনের বেশি সোনা, ১৫ হাজার ৯০০ কোটি টাকা নগদ! তিরুপতি মন্দিরের সম্পত্তি জানলে অবাক হয়ে যাবেন

0
(0)

খবর লাইভ :  তিরুমালা তিরুপতি মন্দিরের পক্ষ থেকে শনিবার তাদের সম্পত্তির পরিমাণ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে । সেই শ্বেতপত্রে ফিক্সড ডিপোজিট, সোনা সহ সমস্ত সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে। মন্দিরের ট্রাস্ট জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১০.৩ টন সোনা রাখা আছে। যার বাজার মূল্য ৫৩০০ কোটি টাকা। ১৫,৯৩৮ নগদ টাকাও ব্যাঙ্কে জমা দেওয়া আছে।

আরও পড়ুনঃ জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙায় নিষেধাজ্ঞা জারি হাই কোর্টের

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমান বোর্ড সেই ২০১৯ সাল থেকে তাদের বিনিয়োগের গাইডলাইনকে জোরদার করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হচ্ছিল যে মন্দিরের বাড়তি সম্পদকে অন্ধ্রপ্রদেশ সরকারের নিরাপত্তাবৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

ট্রাস্ট জানিয়েছে, বাড়তি টাকা নির্দিষ্ট ব্যাঙ্কেই বিনিয়োগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীভরির ভক্তদের জানানো হচ্ছে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কোনও বিষয়ে বিশ্বাস করবেন না। নগদ টাকা ও সোনা যেটা বিভিন্ন ব্যাঙ্কে বিনিয়োগ করা হচ্ছে সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে।
সূত্রের খবর, ২০১৯ সালে ৭৩৩৯.৭৪ টন সোনা গচ্ছিত ছিল। গত তিনবছরে ২.৯ টন যুক্ত হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *