খবর লাইভ : নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে আগেই সেমিফাইনালে পৌঁছে যায় ভারত। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে ছিল নিয়মরক্ষার ম্যাচ। জিতলে গ্রুপ শীর্ষে যাবে তারা। এই অবস্থায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহিত শর্মারা। গত ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন লোকেশ রাহুল। এদিনও তিনি ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন। সঙ্গে ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দানবীয় ব্যাটিং এদিন দর্শকদের মনোরঞ্জন দেয়। লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবদের ব্যাট যেমন স্বস্তি দেবে রোহিত শর্মাকে, তেমনই বোলারদের সাফল্যও হাসি ফোটাবে ভারত অধিনায়কের মুখে। রবিবার প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ভারত। ব্যাটিংয়ে ওপেন করতে নেমে লোকেশ রাহুল ৩৫ বলে ৫১ রান করলেও এদিন ফের ব্যর্থ হন অপর ওপেনার রোহিত শর্মা। তিনি ১৩ বলে ১৫ রান করে আউট হন। সূর্যকুমার যাদব করেন ২৫ বলে ৬১ রান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়। ভারতের রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে শেষ হয় ১১৫ রানে। তিনটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের সেরা নির্বাচিত হন সূর্যকুমার।
আরও পড়ুনঃ গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল
এদিন ভারত অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্যাচে দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে ফর্মে ফেরার সুযোগ ছিল রোহিতের। কিন্তু ১৩ বলে ১৫ রান করে ফিরে যান তিনি। পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৭ বলে ৪ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪ বলে ১৫ রান করে আউট হয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ৮ বলে ২ রান করেছিলেন রোহিত। রবিবারও ব্যর্থ হলেন তিনি। সেমিফাইনালের আগে তাঁর রান না পাওয়া চিন্তায় রাখবে ভারতকে। রোহিত রান না পেলেও ভারতকে স্বস্তি দিয়েছে রাহুলের ফর্মে ফেরা। রবিবার ৫১ রান করেন তিনি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যেমন ৫০ রান করেই আউট হয়ে গিয়েছিলেন, এদিনও তেমনই ৫১ রান করে উইকেট দিয়ে এলেন রাহুল। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি এদিন ২৫ বলে ২৬ রান করে আউট হন। সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে।