Special News Special Reports State

করবী মান্নাকে বদনাম করতে বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী সুকুমার গিরির নেতৃত্বে সাট্টার রমরমা হরিপালে

0
(0)

খবর লাইভ : বিজেপির মদতে স্বচ্ছ ভাবমূর্তি হিসেবে পরিচিত হরিপালের বিধায়ককে কালিমালিপ্ত করার অভিযোগ উঠল। অভিযোগ জানিয়ে এবার খোদ মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠালেন হরিপালের শিয়াখালা ও আশুতোষ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই এলাকায় সাট্টা ও জুয়ার রমরমা বেড়েছে। বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত সুকুমার গিরি নামে এক ব্যক্তি শিয়াখালা, হরিপাল, নালিকুল সহ বিভিন্ন জায়গায় সাট্টা ও জুয়ার ঠেক চালাচ্ছে। আর সেই জুয়া ও সাট্টার সর্বনাশা খেলায় সর্বশান্ত হচ্ছেন এলাকার বেকার যুবক থেকে শুরু করে বয়স্করা। সাট্টায় হেরে অনেক মানুষ আত্মহত্যাও করেছেন। বহু পরিবারে নিত্যদিন অশান্তিও লেগে রয়েছে। এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীর দাবি।খ

মাস আটেক আগে সিঙ্গুর থানার মির্জাপুর এলাকায় সাট্টার আসরে খুন হন দুজন। কিন্তু তার পরেও সাট্টার রমরমা যে কমেনি তা হরিপালের ঘটনায় প্রমাণ করে দেয়।
তাই স্থানীয় লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠাতে বাধ্য হয়েছে। তাঁদের অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠ সুকুমার গিরি হরিপালের বিধায়ক করবী মান্নাকে মেলাইন করতেই এই বেআইনি ব্যবসা চালাচ্ছে।
সুকুমার জানিয়েছে, সে পুলিশের মদতেই এই বেআইনি কাজ করছে। হরিপাল এলাকায় মোট ১০টি জায়গায় সে এই কাজ করছে। টাকার বিনিময়ে খবর না ছাপারও অনুরোধ করে সুকুমার।
বিজেপি বা তৃণমূলের কারো প্রতিক্রিয়া না পেলেও হুগলি জেলা পুলিশের এক কর্তা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *