খবর লাইভ : আজ বৃহস্পতিবার ব্রাত্য বসুর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।বুধবার মুখ্যমন্ত্রীকে ফের কুৎসিত ভাষায় আক্রমণ করেন দিলীপ যেকথা বলেছেন তার প্রেক্ষিতেই এই সাক্ষাৎ বলে জানা যাচ্ছে। মমতার বাংলার মেয়ে ভাবমূর্তিতে আঘাত হানতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে ফেলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন ‘মমতা বাংলায় দাঁড়িয়ে নিজেকে বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে।
আরও পড়ুনঃ চিনের আগ্রাসন ঠেকাতে সক্রিয় হল আমেরিকা ও ব্রিটেন
আরে বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে-সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা?’দিলীপের এই মন্তব্যের জন্যই ব্রাত্য বসুর নেতৃত্বে ৮ সদস্যের এক প্রতিনিধি আজ যাবেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে। থাকবেন আরও ৫ জন প্রতিনিধি।তৃণমূল সূত্রের খবর তাদের দলনেত্রীর উদ্দেশ্যে এমন অপমানজনক মন্তব্য বরদাস্ত করবেন না কেউ । তাই দিলীপের বিরুদ্ধে নালিশ জানাতে তার শাস্তির দাবি নিয়ে এই সাক্ষাৎ। এখনও অবধি পাওয়া খবরে আট সদস্যের প্রতিনিধি দলে থাকছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার।
সূত্রে রং খবর, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও ভাবছে তৃণমূল।ইতিমধ্যেই সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এধরনের ভুলভাল কথা বলা ব্যক্তিদের এবার গ্রেফতার করা উচিৎ। বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পর্কে বিজেপি নেতারা এভাবে কথা বলেন!’




