খবর লাইভ : ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ প্রশাসক হিসেবে চরম ব্যর্থ। আরামবাগ পুরসভার নতুন চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর বিরুদ্ধে এখন আরামবাগবাসী ও ব্যবসায়ীদের এটাই স্লোগান। আরও পড়ুনঃ আমার দাদুর বাড়ি পর্যন্ত মেট্রো পৌঁছবে : স্মৃতি ইরানি একের পর এক জনবিরোধী কাজের জন্য সমীরের বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন আরামবাগের একাংশ। আরামবাগ পুরসভার সম্প্রতি কিছু কাজ যেগুলো সাধারণ মানুষ […]
Day: July 11, 2022
‘মা কালী’ বিতর্কে মহুয়াকে তোপ স্মৃতির
খবর লাইভ : ‘মা কালী’ বিতর্কে সরাসরি মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করতে এসেছেন স্মৃতি। গতকাল হাওড়ায় স্মৃতি বলেন, ‘‘এক জন তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করবেন, এটা অসম্ভব কিছু নয়। অতীতেও দেবদেবীদের নানা ভাবে অপমান করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।’’ আরও পড়ুনঃ নতুন সংসদ ভবনে থাকছে ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, আবরণ […]
আমার দাদুর বাড়ি পর্যন্ত মেট্রো পৌঁছবে : স্মৃতি ইরানি
খবর লাইভ: পশ্চিমবঙ্গে নতুন যুগের সূচনা করতে পারেন কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। কলকাতায় শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করলেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, “বাংলার মানুষ মোদীজিকে অভিবাদন জানিয়েছেন। ফুলবাগানের ৩৫ হাজার নিত্যযাত্রী এই মেট্রোর সুবিধা পাবেন।” শিয়ালদা মেট্রো উদ্বোধন করে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী। বাংলা ভাষায় স্মৃতি ইরানি বলেন, “আমি বাংলার […]
নতুন সংসদ ভবনে থাকছে ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, আবরণ উন্মোচন মোদির
খবর লাইভ : দেশের বর্তমান সংসদ ভবনের অভাবে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন(New Parliament Bhavan)। আর সেই সংসদ ভবনের মাথায় বসছে ব্রোঞ্জ দিয়ে তৈরি ৯৫০০ কেজি ওজনের অশোক স্তম্ভ(Pillars of Ashoka)। সোমবার এই জাতীয় প্রতীক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে জানা গিয়েছে, অশোক স্তম্ভের উদ্বোধন কর্মসূচি উপলক্ষে এদিন প্রধানমন্ত্রী নতুন […]
নজির গড়লেন ভগবানী দেবী, ৯৪ বছর বয়সে দৌড়ে আনলেন সোনার পদক
খবর লাইভ: ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন ভগবানী দেবী ডাগর। ১০০ মিটার দৌড় শেষ করেছেন ২৪.৪৭ সেকেন্ডে। এছাড়াও শটপটে পেয়েছেন দুটো ব্রোঞ্জ। বয়স যে একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করলে হরিয়ানার বাসিন্দা ভগবানী দেবী ডাগর (Bhagwani Devi Dagar)। বয়স তাঁর ৯৪ বছর। আর এই বয়সের নজির গড়লেন ভগবানী দেবী। এদিন বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World […]
রীতিমতো রেকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাফিজুল
খবর লাইভ : মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়িতে ঢুকে ধৃত হাফিজুল মোল্লা (Hafijul Mollah) সম্পর্কে বিস্ফোরক তথ্য। এদিন আলিপুর আদালতে (Alipore Court) তদন্তকারীরা জানান, ৭ থেকে ৮ বার রেকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির তথ্য জানতে এলাকার ছোটদের খাওয়ায় চকোলেট, কোল্ডড্রিঙ্ক। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশে একাধিকবার ফোন করেছিল হাফিজুল। শুধু তাই নয়, ১১টি […]
সূর্যকুমারের শতরানেও বাঁচল না ম্যাচ, সিরিজ জিতল ভারত
খবর লাইভ : সূর্যের তেজ দেখে মনে হয়েছিল ট্রেন্টব্রিজে ‘সূর্যোদয়’ হবে। সূর্যকুমারের শতরান ভারতীয়দের মনে আশা জাগালেও শেষপর্যন্ত ১৭ রানে হেরে গেলেন রোহিতরা। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন অধরা। একইসঙ্গে রোহিতের ছোঁয়া হল না রিকি পন্টিংকে। টানা ১৯ ম্যাচ জয়ের পর বিশতম ম্যাচে হার রোহিতের ভারতের। অধিনায়ক হওয়ার পর এই প্রথম হার। তবে এদিন হারলেও প্রথম […]
শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন বয়কট শাসকদলের
খবর লাইভ : দায়সারা গোছের আমন্ত্রণ। প্রতিবাদে সোমবার শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার সম্প্রসারণ অনুষ্ঠানে যাচ্ছেন না রাজ্যের কোনও মন্ত্রী এবং শাসকদলের বিধায়ক। অনুষ্ঠানের মাত্র ২৪ ঘণ্টা আগে রবিবারের শেষ বেলায় মেট্রোর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ রায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, […]
মন্ত্রী-বিধায়কদের জাল লেটারহেড ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার, লক্ষাধিক টাকা প্রতারণায় ধৃত মহিলা
খবর লাইভ : এবার মন্ত্রী-বিধায়কদের নামে জাল লেটারহেড ও বিশ্ব বাংলার জাল লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল।এই অভিযোগে টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। অভিযোগ, সরকারি আবাসনে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রী-বিধায়করা জানিয়েছেন, সব নথি এবং লেটারহেড জাল। মূলত, তৃণমূলের এক সাংসদ, দুই […]
বিজয় মালিয়াকে চার মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকার জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালন। আদালত অবমাননা ও তথ্য গোপন মামলায় শিল্পপতিকে চার মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ২০১৭ সালের আদালত অবমামনা সংক্রান্ত এক রায়ে আজ সুপ্রিম কোর্ট বিজয় মালিয়াকে চার মাসের কারাদণ্ড সেই সঙ্গে ২ হাজার টাকা জরিমানার […]










