Special News Special Reports State

পার্থর বিরুদ্ধে বিস্ফোরক বৈশাখী! কেন জানেন? 0 (0)

খবর লাইভ : SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee)। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখীর বলেন, ’’পার্থ চট্টোপাধ্যায়কে আগে অনেক বলেছি। উনি বলতেন, শিক্ষা দফতরটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে নয়, নাকতলা থেকে চলবে।’’ আর বৈশাখীর এই হঠাৎ বিস্ফোরক […]

Special News Special Reports State

টেট দুর্নীতি মামলা, পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব ইডির 0 (0)

খবর লাইভ : টেট দুর্নীতি মামলায় এবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। তাঁকে বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে রাজ্যের ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। এর মধ্যে মানিকের বাড়িও ছিল। জানা গিয়েছে, সেই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। ওয়াকিবহাল মহলের অনুমান, সেই […]

National Special News Special Reports

রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড ৭তৃণমূল সাংসদ 0 (0)

মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানিয়ে এবার সাসপেন্ড হলেন রাজ্যসভার ১৯ জন সাংসদ৷ তাঁদের চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হল৷ সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে সাতজনই তৃণমূলের৷ তাঁরা হলেন সুস্মিতা দেব, মৌসম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমুল হক৷ এছাড়া ডিএমকের হামিদ আবদুল্লা, আর গিরিরাজন, এনআর এলাঙ্গো, এম শানমুগান এবং কানিমোঝি, সিপিএমের এএ […]

National Special News Special Reports

বিষমদ খেয়ে গুজরাটে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ 0 (0)

খবর লাইভ : বিষমদ খেয়ে গুজরাটে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। আমদাবাদের ধন্ধুকায় বিষমদে আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৮। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোটেড জেলাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন ধন্ধুকায় আরও ১২ জনের প্রাণহানি ঘটেছে। ভাবনগরের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় ৩০ জনের চিকিৎসা […]

Special News Special Reports State

পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই এসএসসি গ্রুপ-ডি’র নামের সুপারিশ করেছিলাম, বিস্ফোরক প্রাক্তন বিধায়কের 0 (0)

খবর লাইভ :এসএসসি’র গ্রুপ-ডি পদে নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। তাঁর লেটারপ‍্যাডে ২০১৬ সালে এসএসসি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে। রবিবার রাজ‍্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এই তালিকা করে ইডি। সেই তালিকা নিয়েই মুখ খুললেন অনন্তদেব। স্পষ্ট জানালেন, পার্থ […]

Special News Special Reports State

চলে গেলেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় 0 (0)

খবর লাইভ : প্রয়াত হলেন বোলপুরের বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী প্রাপ্ত জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় (Dr. Sushovan Banerjee Passed Away)। বোলপুরে ‘এক টাকার ডাক্তার’ নামেই খ্যাত ছিলেন ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের সাহায্যার্থে এক টাকায় চিকিৎসা করতেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ মারা […]

Special News Special Reports State

পার্থ অনড়, তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা: দাবি ইডির 0 (0)

খবর লাইভ : মঙ্গলবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় আলাদাভাবে টানা জেরা করছেন ইডি আধিকারিকরা। তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা মুখোপাধ্যায়। তথ্য দিতে শুরু করেছেন। অথচ এখনও জানি না, মনে নেই বলে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, খবর ইডি সূত্রে। এরই মধ্যে উদ্ধার হওয়া কালো ডায়েরিকে কেন্দ্র করে ক্রমশ তৈরি হচ্ছে রহস্য! প্রাক্তন শিক্ষা […]

Special News Special Reports State

উপযুক্ত নথিপত্র না থাকায় ১৩ চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে ফের প্রশ্ন 0 (0)

খবর লাইভ : তেরোর গেরোয় সিঁদুরে মেঘ দেখছেন বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দফতরের (প্রাথমিক) আধিকারিকদের একাংশ। দফতর সূত্রের দাবি, ২০১৭ সালে টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকে নিয়োগের সময়ে উপযুক্ত নথিপত্র না থাকায়, ১৩ জন চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল জেলার তরফে। আধিকারিকদের একাংশের দাবি, ওই প্রার্থীদের নিয়োগ নিয়ে সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু […]

National Special News Special Reports

২৩ বছর পার কার্গিল বিজয় দিবস 0 (0)

খবর লাইভ : দেখতে দেখতে ২৩ বছর পার। কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬ জুলাই দেশজুড়ে পালিত হয়। শহিদ ভারতীয় সৈন্যদের আত্মত্যাগ বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল গোটা দেশকে।১৯৯৯ সালের জুলাইয়ে কার্গিলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয় ভারতীয় সেনা। নিজেদের জীবন উৎসর্গ করে দেশের সম্মানরক্ষা করেছিলেন সেনা জওয়ানরা। আজ থেকে ঠিক ২৩ বছর আগে […]

Special News Special Reports State

মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবিতে মমতাকে চিঠি অধীরের 0 (0)

খবর লাইভ : মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে অধীর লেখেন, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানেও তিনি মন্ত্রিসভার সদস্য। ইতিমধ্যে শিক্ষক দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। এ বিষয়টি বাংলার মানুষের কাছে আর নতুন নয়। এটা রাজ্য সরকারের কলঙ্ক। তাই […]