খবর লাইভ : এনআইআরএফ (National Institutional Ranking Framework) এর ব়্যাঙ্কিং’য়ে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় যখন সেরা দশে জায়গা করে নিয়েছে, তখন ব্যাপক অধঃপতন হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷২০২১-এ এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে রবীন্দ্রভারতীর স্থান ছিল ৬৪ । শুক্রবার প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে দেশের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় কোনওক্রমে টিকে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ নামতে নামতে এখন ৯৮ নম্বরে । অথচ এদিন […]
Day: July 15, 2022
শ্রীলঙ্কায় রনিল বিক্রমসিঙ্ঘে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন
খবর লাইভ :রনিল বিক্রমসিঙ্ঘে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শুক্রবার। দেশের প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য তাঁকে শপথবাক্য পাঠ করান। শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এদিন সকালেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা গ্রহণ করেন। দেশের সংবিধান অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত কাজ চালাবেন বিক্রমসিঙ্ঘে। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, রনিল অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। […]
রাজ্যে করোনা বাড়ছে, কড়া সিদ্ধান্ত নিতে পারে নবান্ন
খবর লাইভ : গোটা রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমেই বাড়ছে। করোনার দুটি টিকা নেওয়া হলেও তৃতীয় টিকা (বুস্টার ডোজ) কতটা নিয়েছেন এ রাজ্যের মানুষ, তা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। গত কয়েক দিন গোটা দেশের পাশাপাশি কলকাতাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যে করোনা-বিধি কেমন ভাবে […]
আরও এক বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে বাঁকুড়ায় সিআইডি
খবর লাইভ :কল্যাণী এইমস-এ বেআইনি নিয়োগের মারাত্মক অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি গোয়েন্দারা। দুপুর একটা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে যান রাজ্য গোয়েন্দা সংস্থার চার আধিকারিক। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা কীভাবে চাকরি পেয়েছেন তা জানতেই সিআইডি জিজ্ঞাসাবাদ […]
দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর ও কলকাতা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ :কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তালিকার প্রথম দুই স্থান দখল করল পশ্চিমবঙ্গের দুই বিশ্ববিদ্যালয়। রাজ্য বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিল যাদবপুর, দ্বিতীয় স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। এই তালিকা প্রকাশিত হওয়ার পরেই শুভেচ্ছা […]
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ৯৯
খবর লাইভ :টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বৃষ্টি ও বন্যার কারণে বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। মুম্বইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা । ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নতুন করে দুর্যোগে যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই পূর্ব মহারাষ্ট্রের […]
জাতীয় র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে জায়গা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়
খবর লাইভ: উচ্চশিক্ষায় বাংলার মুখ ফের উজ্বল। বিশ্ববিদ্যালয়ের জাতীয় র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় । দেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবারই প্রকাশিত হয়েছে NIRF’এর তালিকা।সেই তালিকা অনুযায়ী প্রথম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু।এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে – জওহরলাল […]
সমালোচনায় ক্ষতবিক্ষত কোহলির পাশে ‘চিরশত্রু’ প্রতিপক্ষের তারকা
খবর লাইভ : ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খুব বিশ্রীভাবে হেরেছে৷ লর্ডসে আয়োজকরা ১০০ রানে জিতেছে৷ রিস টপলে ইংল্যান্ড -র হয়ে ৬ উইকেট নিয়ে বাজিমাত করেন৷ ইংল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে ১৪৬ রানে থমকে যায়৷ বিরাট কোহলি এদিনের ম্যাচেও নিজের ফ্লপ শো জারি রেখেছেন৷ প্রথম ম্যাচে বিরাট কোহলি […]
সংসদ চত্বরে ধরনা, বিক্ষোভ, অনশন বন্ধ!
খবর লাইভ : শব্দের পর এবার সংসদ চত্বরে ধরনা, বিক্ষোভ, অনশন, অবস্থানেও না। রাজ্যসভার সচিবালয় এ ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করেছে। বুধবারই লোকসভার সচিবালয় বেশ কিছু শব্দকে অসংসদীয় বলে দাগিয়ে দিয়েছে। বল হয়েছে, ওই সব শব্দ সাংসদরা ব্যবহার করতে পারবেন না। যদিও লোকসভার স্পিকার ওম বিড়লার দাবি, এটা নতুন কিছু নয়। এরকম নির্দেশিকা মাঝে মাঝেই […]
সাইবার প্রতারণায় কলকাতা এখন স্বর্গরাজ্য?
খবর লাইভ :সাইবার প্রতারণায় কলকাতা এখন স্বর্গরাজ্য? শহরে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের হাজার হাজার কোটি টাকার প্রতারণা করছে সাইবার অপরাধীরা, এমনটাই অভিযোগ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কল সেন্টার থেকে প্রতিদিন তিন হাজার কোটি টাকারও বেশি প্রতারণা করা হচ্ছে। সাইবার প্রতারণায় কলকাতা এখন ছাপিয়ে গিয়েছে ঝাড়খণ্ডের জামতারা […]










