এবার পুরসভার নজরে ‘ইচ্ছে’। ৯৫ রাজডাঙ্গা মেন রোড। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কসবার এই বাড়ির দিকেই এবার নজর কলকাতা পুরসভার।১০,১১,১২ এই তিনটি প্লট নিয়ে পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন এই আবাসন। নাম দিয়েছিলেন ‘ইচ্ছে’। যে বাড়িটির মালিক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু, কলকাতা পুরসভার অধীন এই এলাকার রেকর্ড অনুযায়ী, ১১ […]
Day: July 30, 2022
অন্ধেরিতে রণবীর-শ্রদ্ধার ছবির সেটে অগ্নিকাণ্ড, মৃত ১
খবর লাইভ :মুম্বইয়ের (Mumbai) অন্ধেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল একজনের। শুক্রবার বিকাল সাড়ে ৪টা নাগাদ অন্ধেরির ডিএন নগর বাজার এলাকায় আগুন দেখা যায়। স্পোর্টস কমপ্লেক্সের ঠিক পিছনে রয়েছে ওই বাজার। চারপাশে রয়েছে বেশকিছু আবাসন এবং বাণিজ্যিক বহুতল। জানা গিয়েছে, প্রথমে একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। চিত্রকূট স্টুডিও’তে আগুন লাগে। এই […]
দেশে ফের মাঙ্কিপক্স আতঙ্ক! এবার হিমাচল প্রদেশের সোলান জেলায়
খবর লাইভ : দেশে ফের মাঙ্কিপক্স আতঙ্ক! এবার হিমাচল প্রদেশের সোলান জেলায় সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল। শুক্রবারই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে জানা যাবে যে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন কি না। ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। আপাতত তাঁকে আইসোলেশনে […]
বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত এক
খবর লাইভ : ফের অশান্তি উপত্যকায়। শনিবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল এক জঙ্গির। কাশ্মীর পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বারামুল্লার ওয়ানিগাম বালা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আচমকা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু […]
এই প্রথমবার ভারতের মেয়েরা কমনওয়েলথ গেমসে ক্রিকেটে হারল অস্ট্রেলিয়ার কাছে
খবর লাইভ :এই প্রথমবার মেয়েরা কমনওয়েলথ গেমসে ক্রিকেট পদক জয়ের লড়াইয়ে নেমেছে। প্রথম ম্যাচে ভারতের মেয়ের ৩ উইকেটে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। এক রোমাঞ্চকর ম্যাচ দেখল ক্রিকেট দর্শকরা । শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে ভারত। এর জবাবে খেলতে নেমে ৩ উইকেট আর এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত […]
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান নিয়ে তৃণমূলকে ফের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ মার্গারেট আলভার
খবর লাইভ : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত আবারও তৃণমূলকে পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা। শনিবার তিনি টুইটে লেখেন, এই গুরুত্বপূর্ণ নির্বাচনে নিরপেক্ষ থাকা বিরোধীদের সাহায্য করবে না। এতে সুবিধা হবে শাসকদলের। কংগ্রেস নেত্রী তথা উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা তৃণমূলকে স্মরণ করিয়ে দেন, এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় রয়েছে। […]
রাতভর ধর্নার পর প্রাথমিক টেট উত্তীর্ণদের গ্রেফতার করল পুলিশ
খবর লাইভ : শুক্রবারই প্রতিনিধি পাঠিয়ে তাঁদের দাবি শুনতে চেয়েছিলেন। কথা দিয়েছিলেন, “আজ নয়, তবে শীঘ্রই তাঁদের সঙ্গে কথা বলবেন।” কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাবের পরও রাতভর তাঁর অফিসের সামনে বসে ছিলেন প্রাথমিক টেট পাশ করা প্রার্থীরা। অবশেষে, আজ শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে থেকে প্রাথমিক টেট প্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। […]
লজ্জা! বন্দুকের নল সামনে রেখে গণধর্ষণ করা হল আট মডেলকে
বন্দুকের নল সামনে রেখে গণধর্ষণ করা হল আট মডেলকে! এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে একদল বন্দুকবাজের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গের কাছে। পুলিশ জানিয়েছে, কুগার্সডর্প নামের একটি ছোট্ট শহরে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের প্রস্তুতি চলছিল। শুটিংয়ের সঙ্গে যুক্ত কলাকুশলীরা নিজেদের প্রয়োজনীয় সংঞ্জাম বের করে সাজিয়ে-গুছিয়ে […]
রাতভর ক্যামাক স্ট্রিটে ধর্না টেট চাকরিপ্রার্থীদের
খবর লাইভ : ক্যামাক স্ট্রিটে ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। রাতভর বিক্ষোভের পর শনিবার সকালেও ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিন ২০১৬-র এসএসসি চাকরি প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকে চাকরিতে নিয়োগের দাবি নিয়ে বাইরে বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রাথমিক টেট উত্তীর্ণরা। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের […]
নিমতলায় কাঠের গুদামে ভয়াবহ আগুন, লড়ছে ১০ ইঞ্জিন
খবর লাইভ : নিমতলায় কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগল। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের দোকানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমতে দমকলের ছ-টি ইঞ্জিন কাজ করছে এলাকায়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। এলাকার বাসিন্দারা তা দেখামাত্রই দমকলে খবর দেন। দমকল আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার সকালে নিমতলার মহর্ষি […]










