Special News Special Reports

‘বাংলার মেধার’ গর্বে উচ্ছ্বসিত মমতা!

0
(0)

খবর লাইভ : বাংলার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কর্ম সংস্থান নিয়ে বৃহস্পতিবার জোরালো সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শিক্ষার মান যে অনেক উন্নত হয়েছে সে কথাই নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে পরিসংখ্যান দিয়ে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা (Student Credit Card | Mamata Banerjee)।

আরও পড়ুনঃ ‘তারে জামিন পার’ সেই ছোট্ট ঈশানকে মনে আছে ? দেখুন তো চিনতে পারেন কিনা?

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ৮ হাজার পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card | Mamata Banerjee) বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া সিভিল সার্ভিস কোচিং সেন্টারের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, গত ১০ বছরে রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ১৪টি নতুন মেডিক্যাল কলেজ, ২৭২টি আইটিআই, ১৭৪ পলিটেকনিক, ৭ হাজার স্কুল, ২ লক্ষের বেশি ক্লাস, ৩৮১টি সাঁওতালি মাধ্যম এবং ৪ হাজারের বেশি অন্য ভাষার স্কুল তৈরি হয়েছে।
ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতির কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিক্ষক ও শিক্ষাক্ষেত্রের কর্ম কর্তাদের সতর্ক করে বলেন, “আপনি যখন বাচ্চাদের জন্য তৈরি করবেন তখন মনটা বাচ্চাদের মত হতে হবে। ছাত্র ছাত্রীদের যখন পড়াবেন তখন ওরা কী চাইছে সেটা বুঝতে হবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদেরই বাংলার ছেলে মেয়েরা হাভার্ড, কেমব্রিজ চালায় এটা কী আমরা ভেবে দেখেছি ? সিবিএসই, আইসিএসই- র সঙ্গে আমাদের ছেলেমেয়েদের অনেক নম্বরের ফারাক থাকত আগে। এখন কিন্তু আমাদের ছেলেমেয়েরা নম্বর পায়। আমরা অনেক এগিয়ে আছি আজ।” শুধু তাই নয়, মমতা এও বলেন, “প্রাইমারি শিক্ষাতে কিন্তু আমরা একনম্বর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *