খবর লাইভ : বাংলার রাজভবনের নাম বদল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে সাড়া দিল কেন্দ্র। ঔপনিবেশিকতার ছাপ সরিয়ে নতুন নাম পেল রাজভবন—এখন থেকে তার নাম ‘লোক ভবন’। ইতিমধ্যেই রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও বদলে ‘লোকভবন’ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে এই সিদ্ধান্তের বিস্তারিত তথ্য। গত বছরের মার্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা […]
Tag: Rajbhavan
রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো নাটক বলে কটাক্ষ অভিষেকের
খবর লাইভ : রাজভবনের মহিলা কর্মীর ‘শ্লীলতাহানি’কাণ্ডে বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন বোস। শুক্রবার তাকে নাটক বলে কটাক্ষ করেন অভিষেক। রাজ্যপালের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘‘বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তাঁর করিডর, চেম্বারের ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনুন।’’ অভিষেক মনে করেন, সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে […]
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করার এক্তিয়ার পুলিশের নেই, কড়া বার্তা রাজভবনের
খবর লাইভ : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত।রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগের তদন্ত করতেই পারে না পুলিশ। সেই এক্তিয়ার তাদের নেই। এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে বার্তা রাজভবনের । সংবিধানের ৩৬১ ধারা তুলে ধরে বিবৃতি জারি করল রাজভবন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তোলেন,কী করে পুলিশ তথ্যানুসন্ধান করছে ? […]
সন্দেশখালির ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিকে তলব উদ্বিগ্ন রাজ্যপালের
খবর লাইভ : শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সূত্রের খবর, এবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব করলেন রাজ্যের রাজ্যপাল। তলব করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন ইডি আধিকারিকরা সরবেরিয়া পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন শাহজাহানের অনুগামীরা। আহত হন ইডি আধিকারিকরা, আহত হয় সংবাদমাধ্যমের […]
ফের বিতর্ক, রাজ্যের সঙ্গে মামলা লড়বেন রাজ্যপাল; রাজভবনে ১০ লক্ষ পাঠালো কলকাতা বিশ্ববিদ্যালয়!
খবর লাইভ : এবার নতুন করে বিতর্কে জড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে যাওয়া এই রাজ্যপাল নানান মামলায় জর্জরিত। আর তার সেই মামলার দায়ভার বহন করবে কলকাতা বিশ্ববিদ্যালয়! শুধু তাই নয়, তার জন্য ১০ লক্ষ টাকা তাকে পাঠানোও হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতোর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য […]
হাই কোর্টের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখনই কার্যকর নয়, জানাল রাজভবন
খবর লাইভ : ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত।কলকাতা হাই কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখনই কার্যকর নয়। পিপি নিয়োগের পদ্ধতি মানা হয়নি বলে জানাল রাজভবন। রাজভবন সূত্রে খবর, পিপি নিয়োগের জন্য তিনটি নাম দিতে হয়। এ ক্ষেত্রে রাজ্য এক জনের নাম দিয়েছিল। রাজভবনের এই সিদ্ধান্তের ফলে পিপি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হল। ফলে আপাতত ঝুলে […]
সোমবার বিকেলে রাজ্যপাল-অভিষেক বৈঠক
খবর লাইভ : দাবিতে অনড় থেকে শেষ পর্যন্ত রাজ্যপালকে বৈঠকে বসতে বাধ্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজি হলেন সিভি আনন্দ বোস। তৃণমূলের চিঠির জবাবে একথা জানিয়েছেন তিনি। সোমবার বিকেল চারটেয় রাজভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। টানা চার দিন রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূলের […]
অখিল ভারত হিন্দু মহাসভা নৈতিক সমর্থন জানালো রাজভবনের সামনের আন্দোলনকে
খবর লাইভ : অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের একশো দিনের কাজের টাকার দাবীকে নৈতিক ভাবে সমর্থন করলো অখিল ভারত হিন্দু মহাসভা বিক্ষোভ সমাবেশ প্রাঙ্গণের ব্যানার হাতে উপস্থিত হয়ে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনৈতিক টানাপোড়েনে অসহায় মেহনতি বুভুক্ষু মানুষগুলোকে কেন দাবা খেলার বোরে হিসেবে ব্যবহার হতে হবে এটাই […]
উপাচার্য নিয়োগ বিল মামলায় রাজভবনের কাছে হলফনামা তলব হাইকোর্টের
খবর লাইভ : উপাচার্য নিয়োগ বিল নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলায় রাজভবনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৪ অক্টোবরের মধ্যে রাজভবনকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের। ১৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে ডিভিশন বেঞ্চ বলে, যদি সাংবিধানিক সঙ্কট তৈরি হয় তাহলেও কি […]
সিলমোহর রাজভবনের, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা
খবর লাইভ : দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসাবে রাজীব সিনহার নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৮ মে এই পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। তারপর নবান্নর তরফে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠানো হয়েছিল। এতদিনে সেই সুপারিশে সিলমোহর দিল রাজভবন।অর্থ্যাৎ, রাজ্যের নয়া নির্বাচন […]










