খবর লাইভ : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে জেরা করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংকে। এবার জেরা করা হচ্ছে মণীশ জৈনকে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় অনুদান হাতছাড়া হওয়া আটকাতে তালিম দেবে নবান্ন !
এসএসসি দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে। আর সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে হাজির হলেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন।
সূত্রের খবর, তাঁকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। শিক্ষক নিয়োগে এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইতিমধ্যেই উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং অন্যান্য সদস্যদের জেরা করেছে সিবিআই। এবার রাজ্যের শিক্ষা সচিবকেও ডেকে পাঠানো হল।




