National Special News Special Reports

একনাথ শিন্ডেদের ভাগ্য নির্ধারণ আজ

0
(0)

খবর লাইভ : সুপ্রিম কোর্টে একনাথ শিন্ডেদের ভাগ্য নির্ধারণ আজ । এই মামলায় আজই রায়দান করতে পারে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এই মামলায় রায়দান করলে মহারাষ্ট্রে চলতে থাকা রাজনৈতিক সংকটের ইতি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর সমর্থকরা শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। প্রথম আবেদনটি পুরোনো, সেই আবেদনে ১৬ বিদ্রোহী সেনা বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার দায়ের হয়েছে একটি নতুন পিটিশন। তাতে একনাথ শিন্ডেকে সরকার গঠনে আবেদন জানানোর রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন উদ্ধব। শীর্ষ আদালতের বেঞ্চে আস্থা ভোট, বিধানসভায় মুখ্য সচেতক নিয়োগ, নতুন স্পিকার নিয়োগ নিয়েও শুনানি হবে। আরও ৪টি পিটিশন শীর্ষ আদালতে এখনও ফাইল করা হয়েছে। সুপ্রিম কোর্ট শুনানিতে কী বলে সেদিকে নজর রয়েছে সকলের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *