National Special News Special Reports

বিহারে বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু

0
(0)

খবর লাইভ : শনিবার বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুনঃ Today market price: নজরে আজকের বাজার দর

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *