Special News Special Reports State

ব্ল্যাকমেলার শুভেন্দুকে অনেকবার অনেক টাকা দিয়েছি, দাবি সারদা-কর্তা সুদীপ্ত সেনের

0
(0)

খবর লাইভ : শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করেছেন। দফায় দফায় কয়েক লাখ টাকা নিয়েছেন। শুক্রবার ফের এই অভিযোগ তুললেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। এর আগে দু’দফায় হাই কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিঠি লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ এনেছিলেন। আর শুক্রবার সারদা কর্তা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বললেন, শুভেন্দু অধিকারী তাকে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা নিয়েছেন।

দিন কয়েক আগেই আদালত থেকে চিঠি দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনে তিনি ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে হাই কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি পাঠিয়েছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে কী ভাবে টাকা নিয়েছেন, তার কিছু বিস্তারিত কথা বলেন। যথাযথ তদন্ত চান। সুদীপ্ত সেনের অভিযোগ, তাঁর কাছ থেকে প্রতারণা করে, ব্ল্যাকমেল করে শুভেন্দু টাকা নিলেও সিবিআই পদক্ষেপ করছে না। পাশাপাশি একটি সমবায় ব্যাঙ্কের কথাও উল্লেখ করেন সারদা কর্তা।

সারদা কর্তার এ দিনের অভিযোগ, সেবির হাত থেকে তাঁকে বাঁচিয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়েছেন শুভেন্দু। সে সময় রীতিমতো ব্ল্যাকমেল করতেন বর্তমানের বিরোধী দলনেতা। টাকা দেওয়ার প্রসঙ্গ উত্থাপনের পাশাপাশি সুদীপ্ত সেনের প্রশ্ন কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *