International Special News Special Reports

গর্ভপাত আর সাংবিধানিক অধিকার নয়! রায় মার্কিন সুপ্রিম কোর্টের

0
(0)

খবর লাইভ : প্রায় ৫ দশকের পুরনো গর্ভপাত সংক্রান্ত অধিকারের আইন সরিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত। যার ফলে সেদেশের প্রায় লক্ষ লক্ষ মহিলা গর্ভপাত করার আইনি অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন। মহিলাদের গর্ভধারণ সংক্রান্ত আইনের ক্ষেত্রে এই ঘটনা ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের মন্তব্যে সমালোচনার ঝড় সর্বত্র

মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এবার সেখানের বিভিন্ন স্টেট নিজের মতো করে গর্ভপাত নিষিদ্ধ করতে পারবে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ টি স্টেট গর্ভপাতকে আইনত নিষিদ্ধ করেছে। মনে করা হচ্ছে, আরও বেশ কয়েকটি স্টেট আমেরিকায় সেপথেই হাঁটবে।
এর আগে, বহুল চর্চিত রো বনাম ওয়েড মামলার সিদ্ধান্ত ঘিরে সেদেশে গর্ভপাত সংক্রান্ত অধিকারের আইন লাগু ছিল। তাকে খারিজ করে মার্কিন সুপ্রিম কোর্ট এবার গর্ভপাত নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে।
উল্লেখ্য, ডবস বনাম জ্যাকসনস ওমেনস হেল্থ অর্গানাইজেশনের মামলার প্রেক্ষিতে মার্কিন সুপ্রিম কোর্ট কার্যত দশক পুরনো নিয়মে বদল এনেছে। এই মামলায় মিসিসিপিতে গর্ভপাত ১৫ সপ্তাহের পর নিষিদ্ধ, এই নিয়মকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় একটি পক্ষ। আর তার প্রেক্ষিকেই মার্কিন আদালত জানিয়ে দিয়েছে, গর্ভপাত এখন থেকে আর কোনও মার্কিন নাগরিকের সাংবিধানিক অধিকার নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *