Special News Special Reports State

ডিভিসির ছাড়া জল নিয়ে উদ্বেগে হাওড়া-হুগলি,বন্যার আশঙ্কা

0
(0)

খবর লাইভ : ডিভিসির ছাড়া জল নিয়ে চিন্তায় প্রশাসন। হাওড়া, হুগলির মতো জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগাম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাহাড়ে রাতভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলেছে। ফলে একাধিক এলাকায় নতুন করে ধস নেমেছে। বৃষ্টির ফলে একাধিক এলাকায় বিপর্যস্ত জনজীবন। ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লির সামনে ধস নামায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রিবাহী গাড়ি।

সিকিমে অতি ভারী বৃষ্টির কারণে হড়পা বানের আশঙ্কাও রয়েছে।

বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু রাজ্যের। ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। রাজ্যের দাবি, জল ছাড়ার কথা সময়মতো জানতে না পরার জন্য এই সমস্যা হয়। জলাধার বা বাঁধ থেকে জল ছাড়ার কথা কিছুটা আগাম সংশ্লিষ্ট জেলাশাসকদের জানাতে হবে। আসলে ডিভিসির বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল মঙ্গলবার সকালের মধ্যেই পৌঁছে যাবে এই রাজ্যের তিন জেলাতে। এই নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং সমস্ত আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *