খবর লাইভ : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সরকারি বাসভবন বর্ষা ছেড়ে বেরিয়ে গিয়েছেন। মুম্বই শহরতলির মাতোশ্রী বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছেন। মাতোশ্রী ঠাকরেদের বাসভবন। আদিত্য ঠাকরে, রশমী ঠাকরে, তেজস ঠাকরেও রয়েছেন তাঁর সঙ্গে। বর্ষা থেকে তাঁদের জিনিসপত্রও বের করে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আমার ইস্তফাপত্র তৈরি, যে কোনও শিবসৈনিক মুখ্যমন্ত্রী হতে পারেন: বার্তা ঠাকরের
মারাঠা রাজনীতিতে ব্যাপক টালমাটাল পরিস্থিতি চলছে। বিদ্রোহী বিধায়করা গুজরাট ছেড়ে অসমে পৌঁছেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, চেয়ারের লোভে তিনি থাকবেন না।
শিবসেনার ৩০ জন বিধায়ক বিদ্রোহী একনাথ শিন্ডেকে তাঁদের নেতা হিসাবে সমর্থন করে রাজ্যপালকে চিঠি দেওয়ার পরই যাবতীয় গোলমালের সূত্রপাত। উদ্ধব ঠাকরে পাল্টা বলেছিলেন, বিধায়কদের অনেকেই তাঁকে জানিয়েছেন, একনাথ শিন্ডে তাঁদের জোর করে নিয়ে গিয়েছেন।এই মুহূর্তে মহারাষ্ট্রে সরকার বদলের সম্ভাবনা প্রবল। তবে উদ্ভব ঠাকরের ইস্তফা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।




