Special News Special Reports State

রাস্তা সম্পূর্ণ না করেই টাকা আত্মসাৎ করার অভিযোগ রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

0
(0)

খবর লাইভ : দুর্নীতি আর রাধানগর গ্রাম পঞ্চায়েত যেন একে অপরের পরিপূরক। প্রতিদিনই হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার এই গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক দুর্নীতির তথ্য উঠে আসছে। তবুও বহাল তবিয়তেই রয়েছেন পঞ্চায়েতের প্রধান। বিরোধীরা অবশ্য দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।

আরও পড়ুনঃ আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে এনআইএ

শৌচাগার নির্মাণ থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনা বা গীতাঞ্জলি আবাস যোজনা সহ একশো দিনের কাজে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। লোকের জায়গা দখল করা থেকে শুরু করে বেআইনিভাবে ওয়ারিশন সার্টিফিকেট পাইয়ে দেওয়া সহ বেশ কিছু ঘটনায় আদালতের ভৎসনার মুখেও পড়তে হয়েছে পঞ্চায়েতের আধিকারিকদের। পঞ্চায়েতের মধ্যে ঠিকাদারদের একাংশ সব সময় বসে থাকায় এলাকাবাসীরা পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই পঞ্চায়েতের। এবার দেখা যাচ্ছে, কানাইপুর গ্রাম থেকে ডাকাতিয়া খাল পর্যন্ত একটি ঢালাই রাস্তা সম্পূর্ণ না করেও সেই টাকা তুলে নেওয়া হয়েছে। চাষীদের ব্যবহারের জন্য রাস্তাটি হবার কথা থাকলেও তা অসম্পূর্ণ থাকায় কৃষক মহলে ব্যাপক ক্ষোভ জন্মেছে। রাস্তা সম্পূর্ণ না করে যেভাবে টাকা আত্মসাৎ করা হয়েছে তাতে সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ সহ সকলেই সোচ্চার হয়েছেন। তৃণমূলের একটা বড় অংশ রাধানগর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন। অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবিও তুলেছেন তাঁরা। বিজেপি নেতা সজল ঘোষ, আইএসএফ বিধায়ক সিদ্দিকীরা দুর্নীতির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। এখন দেখার, প্রশাসন আদৌ কোনও ব্যবস্থা নিতে পারে কিনা!

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *