International Special News Special Reports

ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ 

0
(0)

খবর লাইভ : ভয়াবহ ভূমিকম্পে এর আগেও কেঁপে উঠেছে আফগানিস্তান। বুধবারের ভূমিকম্পের ভয়াবহ সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। প্রথমে জানানো হয়েছিল ১৫৫ মারা গিয়েছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা।

আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। বিধ্বস্ত এলাকাগুলিতে চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। একাধিক বাড়ি-ঘর ভেঙে বিধ্বস্ত রাজধানী কাবুল সহ বহু এলাকা। মারা গিয়েছে বহু শিশু। পাথরের নীচে চাপা পড়ে রয়েছে একের পর এক দেহ।

তালিবান সরকার সূত্রে খবর, এখনও ভাঙা বাড়ি ঘরের তলায় চাপা পড়ে রয়েছেন অনেকে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী নেমেছে। আহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পরস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ।

তালিবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, ভূমিকম্পে পাকতিকা প্রদেশে থেকে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। একাধিক বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এছাড়াও পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার এবং খোস্তেতে মৃতদেহগুলি উদ্ধার করে খোলা আকাশের নীচেই পড়ে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী কাজ শুরু করেছে। সজাগ রয়েছে প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে। ৫১ কিলোমিটার গভীরে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে যে ভূমিকম্পটি পাকিস্তান ও ভারতেও অনুভূত হয়েছে। তবে পাকিস্তানে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *