খবর লাইভ : ভয়াবহ ভূমিকম্পে এর আগেও কেঁপে উঠেছে আফগানিস্তান। বুধবারের ভূমিকম্পের ভয়াবহ সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। প্রথমে জানানো হয়েছিল ১৫৫ মারা গিয়েছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। বিধ্বস্ত এলাকাগুলিতে চলছে উদ্ধারকাজ। […]

