Special News Special Reports

ডিভিশন বেঞ্চেও রক্ষাকবচ মিলল না, হাজিরা দিতেই হবে মানিক ভট্টাচার্যকে

0
(0)

খবর লাইভ : ডিভিশন বেঞ্চে গিয়েও রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁকে পর্ষদ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানান মানিকবাবু। কিন্তু আপাতত তিনি রক্ষাকবচ পেলেন না।

আরও পড়ুনঃ সিবিআইয়ের নির্দেশে ২০১৪-র টেট পাশ শিক্ষকদের কাছে ১০ তথ্য তলব পর্ষদের

মঙ্গলবার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, মামলার আবেদনে ত্রুটি আছে। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশনামা না পাওয়া পর্যন্ত মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ।বুধবার ফের আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। যার নিট ফল, আজ দুপুর দুটোয় মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতেই হচ্ছে।কারণ, মানিক ভট্টাচার্যকে অপসারণের পাশাপাশি তাঁকে ব্যক্তিগত হাজিরারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পর্ষদের আইনজীবীরা।
সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে দ্রুত শুনানির আবেদনও জানান তাঁরা। তাঁদের যুক্তি, সিঙ্গল বেঞ্চের রায়ের ফলে প্রশাসনিক কাজকর্মে নানারকম সমস্যার সৃষ্টি হবে।প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই সম্প্রতি ডেকে পাঠিয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিককে। গত সোমবার তিনি সিবিআইয়ের দফতরে হাজিরাও দেন। এক সপ্তাহের মধ্যেই মানিককে অপসারণের নির্দেশ দেওয়ায় এই মামলা নয়া মোড় নেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *