Special News Special Reports State

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির গঙ্গা আরতি করবেন সুকান্ত

0
(0)

খবর লাইভ : শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। সেইসঙ্গে কলকাতাতেই চলছে জি-২০ সম্মেলন। তাই শহরে ট্র্যাফিক দুর্ভোগ ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবের কথা জানিয়ে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে কলকাতা পুলিশ। কিন্তু এতেও রাজনীতি খুঁজতে ব্যস্ত গেরুয়া শিবির। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবারের কর্মসূচি পরিত্যাগ করছে না বিজেপি বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ জিদানকে অবজ্ঞার প্রতিবাদে দেশের ফুটবল সংস্থার প্রেসিডেন্টকে তোপ এমবাপের

কলকাতায় গঙ্গার মঙ্গল চেয়ে গঙ্গা আরতির আয়োজন করেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার বাবুঘাটে বিজেপির এই কর্মসূচি উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সোমবারই নির্দিষ্ট কারণ দেখিয়ে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, অনুমতি দেওয়া সম্ভব নয়।
পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে, গঙ্গাসাগর মেলার আবহে বাবুঘাট এলাকায় ইতিমধ্যে পুণ্যার্থীদের একটা বড় অংশ জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবারেও তার অন্যথা হবে না। ফলে তার মাঝে বিজেপির প্রস্তাবিত কর্মসূচি আয়োজিত হলে শহরের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হবে। পুণ্যার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণ করতেও সমস্যার মুখে পড়বে পুলিশ।
পাশাপাশি লালবাজার তরফে জানানো হয়েছে, কলকাতায় ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে জি২০ সম্মেলন। যা ১১ তারিখ পর্যন্ত চলবে। পুলিশের একটা বড় অংশ সেখানে ব্যস্ত থাকবে। তাই গঙ্গাসাগর মেলা শেষ হয়ে গেলে এই কর্মসূচির জন্য অনুমতির আবেদন জানাতে বলেছে লালবাজার।
তবে পুলিশের ‘মানা’ শুনতে নারাজ বিজেপি। এর কড়া আপত্তি জানিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে। বললেন, “আমি যাব। গঙ্গা আরতি করব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *