Special News Special Reports State

সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতার, প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ

0
(0)

খবর লাইভ : গতকাল বিকেলেই আচমকা আকাশের মুখ ভার হয়েছিল কলকাতার।

ভ্যাপসা গরমের পরে ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি নেমেছিল শহরের বুকে। শনিবার সকালের ছবিও তাই। সাতসকালে আকাশের মুখ ভার। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে বিক্ষিপ্ত জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। উত্তরের প্রবল বর্ষণের কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি করছে বলে মত ওয়াকিবহাল মহলের। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গ জুড়ে ঝেপে বর্ষা আসতে আরও দু-তিন দিন সময় লাগবে। তবে তার আগে প্রাক বর্ষার সময়কালে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে।

ব্যাপক বৃষ্টিতে বাড়ছে উত্তরবঙ্গের নদীর জলস্তর। কোচবিহারের তোর্সা নদীতে জারি হলুদ সতর্কতা বার্তা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। রবিবার পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে। নিচু এলাকা গুলিতে অতি বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকায় ধস নামার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *