খবর লাইভ : উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতে ধস ও নদীর জলবৃদ্ধির ফলে দুধিয়া এলাকার যোগাযোগ ব্যবস্থায় তীব্র বিপর্যয় দেখা দিয়েছে। মূল সেতুটি ভেঙে যাওয়ায় দুই পারের মানুষের যাতায়াত প্রায় বন্ধ। তবে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে দিয়ে পরিস্থিতি সাময়িকভাবে কাটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই সেতুটি তাঁদেরই একমাত্র যোগাযোগ পথ […]
Tag: North Bengal
উত্তরবঙ্গে বিপর্যয়ে বেজায় চড়েছে ফ্লাইটের ফেয়ার, মাথায় হাত পর্যটকদের
খবর লাইভ : যখনই কোনও জায়গায় কোনও প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই শহর ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য বিচলিত হয়ে পড়েছে মানুষ, তখনই হু হু করে বেড়ে গিয়েছে ফ্লাইটের ভাড়া। এ বারও তার অন্যথা হলো না বাগডোগরাতেও। সোমবার প্রায় ২০ হাজার টাকা ছুঁয়েছে বাগডোগরা–কলকাতা ফ্লাইটের টিকিটের দাম। মাথায় হাত পড়েছে পর্যটকদের। যাঁদের পকেটের জোর ছিল, তাঁদের অনেকেই […]
১২ ঘণ্টায় ২৬১ মিমি বৃষ্টিতে উত্তরবঙ্গে ধসে গেল পাহাড়, ২০ জনের মৃত্যু
খবর লাইভ : উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং ও মিরিকে বিপর্যয় দেখা দিয়েছে গত একরাতের টানা ভারী বৃষ্টিতে। ১২ ঘণ্টায় ২৬১ মিমি বর্ষণ রেকর্ড করা হয়েছে, যা স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ের একটি অস্বাভাবিক ও ভয়াবহ অবস্থা। সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণি ধস, রাস্তা […]
আজই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর, শোকের আবহে কার্নিভাল নিয়ে মমতাকে খোঁচা শমীকের
খবর লাইভ : “আজকের দিনটা খুব একটা সুখের দিন না, মুখ্যমন্ত্রীর উচিত ছিল আজই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া। আজকে শোকের আবহে দুর্গাপুজো কার্নিভালের প্রয়োজন ছিল না। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে নাড়ির যোগ রয়েছে সেটা বোঝাতে আজকে উত্তরবঙ্গে যাওয়াটা ওনার জরুরি ছিল”, এভাবেই মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে দার্জিলিংয়ে এখনও […]
লাগাতার বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ, ফুঁসছে একাধিক নদী
খবর লাইভ : গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। আর এই বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে একাধিক পাহাড়ি নদী । আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টি চলবে। জলস্তর বাড়ছে একাধিক নদীর। উত্তরবঙ্গের একাধিক গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । পুনর্ভবা নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে, তপন ব্লকের দুই নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া […]
উত্তরবঙ্গে দুর্যোগ চলছে! দক্ষিণেও ভারী বৃষ্টির সতর্কতা জারি
খবর লাইভ : দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী সোমবার পর্যন্ত সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী কয়েক দিন […]
বাংলায় শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা, ভোটের ফল ঘোষণার দিনেও পূর্বাভাস
খবর লাইভ : বাংলায় শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে। […]
জলপাইগুড়িতে উৎসবের মেজাজে ভোট
খবর লাইভ : আজ, শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে এ রাজ্যের তিনটি আসনেও সকাল ৭টা থেকে নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ। উৎসবের মেজাজে ভোট হচ্ছে জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ থাকলেও উত্তরের জলপাইগুড়িতে ভোটের দিন মনোরম আবহাওয়া। তাই সকাল থেকেই প্রতিটি বুথের বাইরে ভোটারদের লম্বা […]
বেলা ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়ল উত্তরবঙ্গে
খবর লাইভ : প্রথম দফার লোকসভা নির্বাচনে ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা । সকাল ন’টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছিল উত্তরবঙ্গে। গোটা দেশে ভোট পড়েছিল মাত্র ৯.৭%। চার ঘন্টা পরেও এগিয়ে বাংলা। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকে জলপাইগুড়ি এবং […]
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলবন্দি প্রায় ১৫ হাজার মানুষ: সতর্কতা জারি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে
খবর লাইভ : টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। জলপাইগুড়ির কিছু এলাকায় জলঢাকা এবং তিস্তা নদীর জল বিপদসীমা ছুঁয়ে বইছে। জলবন্দি হয়ে পড়েছেন আলিপুরদুয়ারের প্রায় দশ হাজার মানুষ। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী এক-দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির […]










