Special News Special Reports State

২১ জুলাইয়ের নাম করে কোনও টাকা তোলা যাবে না: অভিষেক

0
(0)

খবর লাইভ : ২১ জুলাইয়ের নাম করে কোনও টাকা তোলা যাবে না। যদি টাকা তোলার কোনও অভিযোগ আসে, অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে তৃণমূল থেকে বহিষ্কার করা হবে। ২১ জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠকে শুক্রবার এমনই হুঁশিয়ারি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছর শহীদ স্মরণে ধর্মতলায় শহীদ দিবসের আয়োজন করা হয়। ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস উপলক্ষে ওই জনসভায় প্রধান আকর্ষণ থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত দু’বছর ধরে করোনা অতিমারির কারণে শহীদ দিবসের জনসভা ধর্মতলায় হয়নি। এই দু’বছরই কালীঘাটের বাড়ির সামনে থেকে ভার্চুয়াল সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দু’বছর পর করোনার প্রকোপ কমে যাওয়ায় এবার ২১ জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি সফল করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। প্রতিবছরই বিভিন্ন জেলায় এই কর্মসূচির জন্য তৃণমূলের একাংশ জোরজুলুম করে টাকা তোলে বলে অভিযোগ। অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করারও একাধিক অভিযোগ ওঠে অতীতে। চাঁদা না দিলে ব্যবসা বা কলকারখানা বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়ারও অভিযোগ রয়েছে।

সে সব অভিযোগ একেবারে কালীঘাট পর্যন্ত পৌঁছেছে। সেই কারণেই একাধিক বার প্রকাশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এর আগে। অভিষেকও দলের অন্দরে বিশৃঙ্খলা বন্ধ করতে বদ্ধপরিকর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *