Special News Special Reports State

দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? কী বলছে হাওয়া অফিস

0
(0)

খবর লাইভ : আগামী ১৪ থেকে ১৬ জুনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বর্ষা ঢুকবে এমনটাই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।কলকাতায় বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ ই জুন। কিন্তু উত্তরবঙ্গে মৌসুমী বায়ু নির্ধারিত দিনের চার দিন আগে পৌঁছলেও দক্ষিণবঙ্গে একটু লেট করেই এই মরশুমে পা রাখতে চলেছে বর্ষারানী।
মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে জানানো হয়েছে বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর বঙ্গেও।
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামী মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সিকিম ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গল ও বুধবার থেকে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া উত্তরবঙ্গ জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা-সহ বাকি জেলায় অল্টারনেটিভ ডে-তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একই তাপমাত্রা থাকবে, বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিকেল ও সন্ধ্যায়। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯১ শতাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *