National Special News Special Reports

ব্লেড দিয়ে হামলার কড়া শাস্তি, অভিযুক্তের বাড়ি মাটিতে মিশিয়ে দিল প্রশাসন

0
(0)

খবর লাইভ: ইভটিজিংয়ে বাধা দেওয়ায় শনিবার মধ্যপ্রদেশে এক মহিলাকে তিন দুষ্কৃতী ব্লেড নিয়ে আক্রমণ করেছিল। ১১৮টি সেলাই করতে হয় ওই মহিলার দেহে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। তার পর একটি বাড়ি ভাঙার ভিডিয়ো শেয়ার করেন তিনি। তিনি লেখেন, ‘ব্লেড দিয়ে হামলার কড়া শাস্তিস্বরূপ অভিযুক্তের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।’

শিবরাজের এই টুইটের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, আদালত বিচার করার আগেই কোনও সরকার এ ভাবে নিজের সিদ্ধান্তে কাউকে শাস্তি দিতে পারে কি না। ঘটনাচক্রে, একই প্রশ্ন উঠেছে আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের দিকেও।

কিন্তু প্রশ্ন উঠেছে,মুখ্যমন্ত্রী স্বয়ং জানাচ্ছেন, মহিলার উপর হামলায় অভিযুক্তের বাড়ি ভেঙে দিচ্ছে প্রশাসন। প্রশ্ন উঠছে, ভারতীয় সংবিধান বিচারব্যবস্থার অনুমতি বা নির্দেশ ছাড়া কোনও নির্বাচিত সরকারকে আইন নিজের হাতে তুলে নেওয়া অনুমোদন করে কি না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *