Special News Special Reports State

১৪৪ ধারা ভেঙে কিভাবে অভিষেকের ধরনা মঞ্চ? নবান্নকে চিঠি পাঠাল রাজভবন

0
(0)

খবর লাইভ: রাজভবনের গেটের বাইরে ১৪৪ ধারা কার্যকর থাকলেও তৃণমূল কী ভাবে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পর থেকেই এমন প্রশ্ন তুলতে শুরু করে বিজেপি। দ্বিতীয় দিনেই এক্স হ্যান্ডলে এ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতিও ১৪৪ ধারা নিয়ে প্রশ্ন তোলেন। এ বার সেই প্রশ্ন তুলেই নবান্নকে চিঠি পাঠাল রাজভবন।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা ফিরে আসছেন। ঠিক তার আগেই নবান্নে গিয়েছে রাজভবনের চিঠি।দার্জিলিঙে শনিবার সন্ধ্যাতেই তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন বোস। রবিবার তিনি দার্জিলিঙে কিছুটা অসুস্থ বোধ করায় কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। তিনি ইতিমধ্যেই পাহাড় থেকে শিলিগুড়ির পথে রওনা হয়ে গিয়েছেন। সন্ধ্যার বিমানে বাগডোগরা থেকে কলকাতা আসবেন। ঠিক তার আগেই রবিবার দুপুরে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ মৃত্যুপুরী আফগানিস্তান! ভূমিকম্পে নিশ্চিহ্ন ১২ গ্রাম, মৃতের সংখ্যা ২ হাজার পার
রাজভবন সূত্রে জানা গিয়েছে, নবান্নকে পাঠানো চিঠিতে মূলত তিনটি প্রশ্ন তোলা হয়েছে। এক, ১৪৪ ধারা কার্যকর রয়েছে এমন এলাকায় মঞ্চ বেঁধে ধর্নার অনুমতি কি আদৌ দিয়েছিল কলকাতা পুলিশ? দুই, যদি দেওয়া হয়ে থাকে তবে কে দিলেন এবং কোন আইন বলে? তিন, যদি অনুমতি ছাড়াই ধর্নামঞ্চ বাঁধা হয়ে থাকে এবং তিন দিন ধরে বিক্ষোভ জমায়েত চলতে থাকে তবে পুলিশ এখনও পর্যন্ত এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে? এই সব প্রশ্ন তোলার পাশাপাশি যত দ্রুত সম্ভব জবাব দিতেও বলেছে রাজভবন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে সব বেআইনি কাজই আইন তা বুঝিয়ে দিয়েছে পুলিশের ভূমিকা। কিন্তু মনে রাখতে হবে ভারতীয় সংবিধানের কাছে তিনি নেংটি ইঁদুর ছাড়া কিছুই নন।’’ অ

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *