খবর লাইভ: ডেঙ্গি প্রতিরোধেই আসতে চলেছে ভ্যাকসিন৷ যে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায়৷
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়াল শেষ হয়েছে৷ এবার তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতার চারটি হাসপাতালে৷ এর মধ্যে রয়েছে দু’টি সরকারি এবং দু’টি বেসরকারি হাসপাতাল৷
বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে৷ এর পাশাপাশি দু’টি বেসরকারি হাসপাতাল রুবি এবং মেডিকাতেও ট্রায়াল চলবে৷ তৃতীয় দফায় মোট ৪৮০ জনের উপরে ডেঙ্গির ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে৷ তার মধ্যে কলকাতায় ৭০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে৷


