National Special News Special Reports

সিএএ নিয়ে স্থগিতাদেশ নয়, জবাব দেওয়ার সুপ্রিম নির্দেশ কেন্দ্রকে

0
(0)

খবর লাইভ : নাগরিকত্ব আইনের স্থগিতাদেশ চেয়ে দায়ের করা ২০ পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে শীর্ষ আদালতে যে মামলাগুলি হয়েছিল, সেগুলির প্রেক্ষিতে কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।আগামী ৮ এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।মঙ্গলবার সিএএ-র বিরোধিতায় করা মামলাগুলি একত্র করে শুনানি হয়।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কেন্দ্রকে এই নির্দেশ দেন।

আরও পড়ুনঃ লক্ষ্মী মিত্তলই সবচেয়ে বেশি বন্ড কেনা ব্যক্তিগত অনুদানকারী

মঙ্গলবার আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা। সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের স্থগিতাদেশ চেয়ে যে ২০টি মামলা হয়েছে, তার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান।আদালতে তিনি বলেন, সিএএ-তে কারও নাগরিকত্ব যাবে না
সিএএ-এর বিরোধিতা করে গত এক সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। রবিবার কেরল সরকার সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্য আদালতে যায়।তারা আগেই ঘোষণা করেছিল, তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। শনিবার সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) দলের প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এ ছাড়াও কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের মহুয়া মৈত্র, সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, কেরলের আঞ্চলিক দল আইইউএমএল-এর তরফে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, সিএএ-র বিরুদ্ধে মোট ২৩৭টি মামলা দায়ের হয়েছে। আজ সবকটি মামলার শুনানি হবে।এখন দেখার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলাগুলির প্রেক্ষিতে কোন রায় দেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *