খবর লাইভ : ৪০ বিধায়ককে কিনতে ৮০০ কোটি টোপ দিয়েছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি আর এক বিস্ফোরক অভিযোগ করলেন। একেবার হিসেব দিয়ে তিনি বুঝিয়ে দিলেন এখন পর্যন্ত বিজেপি কত জন বিধায়ক কিনেছে আর কত টাকা ব্যয় করেছে।
আরও পড়ুনঃ নবান্নে সাতটি দফতরের পর্যালোচনা বৈঠকে মুখ্যসচিব
অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপির এই ঘোড়া কেনা-বেচার জন্যই মুদ্রাস্ফীতি বেড়েছে। কারণ তাঁরা সাধারণ মানুষের টাকায় বিধায়ক কিনেছে। সেই বিধায়ক কেনার জন্য অর্থ এখন সাধারণ মানুষের কাছ থেকে তুলছে মুদ্রাস্ফীতি ঘটিয়ে। দেশের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে মুদ্রাস্ফীতির জ্বালায়।
এবার, তাঁর দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসে GST বসিয়ে যে বাড়তি টাকা উঠছে সেই টাকাতেই একের পর এক রাজ্যে বিধায়ক কিনছে গেরুয়া শিবির। শনিবার সকালে আম আদমি পার্টির (Aam Aadmi Party)-র জাতীয় কো-অর্ডিনেটরের টুইট, “এখন দই, বাটার মিল্ক, মধু, গম, চাল ইত্যাদির উপর GST বসানো হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকার বছরে ৭৫০০ কোটি টাকা বাড়তি পাবে। সরকার ফেলতে এখন পর্যন্ত ৬৩০০ কোটি টাকা খরচ করেছে তাঁরা। এই সরকারগুলি যদি না ফেলা হল তাহলে গম, চাল, বাটারমিল্ক ইত্যাদির ওপর GST বসানো হত না। আম জনতাকেও মূল্যবৃদ্ধির মুখে পড়তে হত না।” পরপর একাধিক রাজ্যে বিজেপি বিরোধী সরকারের পতনের জন্য BJP-কে দায়ী করে শুক্রবারই সুর চড়ান AAP-প্রধান । তিনি বলেন, ”একের পর এক রাজ্যের সরকারগুলিকে শেষ করতে চাইছে BJP। দেশের নয়া সিরিয়াল কিলার। ধারাবাহিকভাবে একের পর এক রাজ্য সরকার ওদের নিশানায়।”এবার একেবারে আম জনতার নিত্যদিনের সমস্যার সঙ্গে বিধায়ক কেনাবেচাকে য়ুক্ত করে অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী।
শনিবার সকালের টুইটে বিভিন্ন রাজ্যের সরকার ফেলা, বিধায়ক কেনা বেচার জন্য BJP ৬৩ হাজার কোটি টাকা খরচ করেছে বলেও দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal )।




