Special News Special Reports State

১০০ দিনের কাজে ৩০ কোটি টাকা বকেয়া রাজ্যের, আজ থেকে আন্দোলনে তৃণমূল কংগ্রেস

0
(0)

খবর লাইভ :   ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ। আজ ও আগামীকাল কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ও আগামীকাল ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবে তৃণমূল কংগ্রেস।

রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে খবর, গত ন’মাসের পাওনা বাকি রাজ্যের। সব মিলিয়ে সাত হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তা অন্যায় ভাবে আটকে রেখেছে বলে তাদের অভিযোগ। টাকা না মেলায় তৃণমূল রাস্তায় নামার কর্মসূচি নিয়েছে। আজ ও আগামীকাল ৬ জুন রাজ্য জুড়ে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার বিরুদ্ধে আন্দোলন করবে তৃণমূল। তার সঙ্গেই ফের কেন্দ্রকে চিঠি লেখার বিষয়ে মনস্থির করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। তিনি জানিয়েছেন,‘‘রাজ্যে মোট জব কার্ডের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে কার্যকরী জব কার্ডের সংখ্যা এক কোটি চার লক্ষ। কোনওটিই ভুয়ো নয়। নানা কারণে তাঁরা ৩৯ লক্ষ জব কার্ড হোল্ডার কাজে আসেন না। তাই স্রেফ টাকা আটকে রাখাতেই এ সব বলা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *