Special News Special Reports State

মেয়েরা পারলেন-মেয়েরাই পারেন, মেয়েরাই পারবেন‌: স্বাধীনতার মধ্যরাতে রাস্তার দখল মেয়েদের হাতেই

0
(0)

খবর লাইভ : মধ্যরাতের সন্ধিক্ষণে স্বাধীন হয়েছিল আমাদের এই দেশ। সেই ৭৭ বছর আগে। আর ৭৮তম স্বাধীনতা দিবসের ঠিক মধ্য রাতে বাংলার এক মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার দাবিতে হাজার হাজার মেয়েরা স্বাধীনতার এক অনন্য গল্পের সৃষ্টি করল।

মেয়েরা পারলেন, মেয়েরাই পারেন, মেয়েরাই পারবেন। ইতিহাস সাক্ষী, দেওয়ালে পিঠ ঠেকে গেলে নারী গর্জে ওঠে। এবারও উঠল। কলকাতার আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের নিকৃষ্টতম ধর্ষণ ও খুনের ঘটনায় চিৎকার করে প্রতিবাদ জানাল লক্ষ লক্ষ নারী। We Want Justice যেমন শোনা গেল, শোনা গেল ‘আমি নারী, আমি সৃষ্টি, আমিই ধ্বংস…’

আরও পড়ুনঃ ভারতের নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার মরকেল
কলকাতা শহরে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় দেশ। আর তারই আঁচ এসে পড়ল স্বাধীনতা দিবসের গোটা রাতজুড়ে। এই আঁচ বুকের ভিতর চেপে রাখা আগুনের, দীর্ঘ সহ্যের পর বাঁধ ভেঙে যাওয়ার। মেয়েদের ডাকা এই অভাবনীয় আন্দোলনে পুরুষরাও রইলেন বটে, কিন্তু দূরত্বে, কারণ এ লড়াই তো পুরুষতন্ত্রের বিরুদ্ধেই। পুরুষদের তাই এ রাতে প্রয়োজনও পড়েনি ‘দুর্গাদের’, তাঁরা যে সকলেই দশভূজা।
আট থেকে আশি। কেউই বাদ যায়নি মেয়েদের রাস্তা দখলের এই আন্দোলনে। কোলের ঘুমন্ত শিশুকে নিয়েও মায়েরা হাজির হয়েছেন রাস্তায়। কেউ এসেছেন হুইল চেয়ারে, কেউ বা ব্যাগে ওষুধ নিয়ে।শুধু কলকাতা নয়, এ আন্দোলনের ডাক পৌঁছে গিয়েছিল মফঃসল থেকে গ্রামেগঞ্জে। বাংলা ছাড়িয়ে মুম্বই, পুনে, বেঙ্গালুরু আরও আরও কত জায়গায়। যত রাত বাড়ল, তত মহিলাদের ভিড় বাড়ল, গলায় জোর বাড়ল, দাবি আরও প্রখর হল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *