National Special News Special Reports

মুম্বইয়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ, সমস্ত হাসপাতাল ও ল্যাবরেটরিকে প্রস্তুত থাকার নির্দেশ

0
(0)

খবর লাইভ : মুম্বইয়ে আবার বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় প্রতি দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শহরের সমস্ত হাসপাতাল ও ল্যাবরেটরিকে প্রস্তুত থাকার নির্দেশ দিল বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। আসন্ন বর্ষার মরসুমে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বৃহন্মুম্বই পুরসভার।

বিএমসি সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া বর্ষার মরসুম আসছে। সেই সময় জলবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও হয়। সব মিলিয়ে নতুন করে করোনা ছড়াতে শুরু করলে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন নির্দেশিকা জারি করেছে বিএমসি। তার মধ্যে অন্যতম, শহরের সমস্ত হাসপাতাল এবং ল্যাবরেটরিকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ। পাশাপাশি, সাধারণ মানুষকেও অতিরিক্ত সতর্ক থাকার আবেদন করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *