State

দলবিরোধী মন্তব্যের জের, তন্ময় ভট্টাচার্যকে শোকজ সিপিএমের

0
(0)

খবর লাইভ : বিধানসভা নির্বাচনে গো-হারা হেরেছে সিপিএম। আর সেই হারের জন্য দলকেই কাঠগোড়ায় তুলেছিলেন দমদমের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এই মন্তব্যের জেরে তাঁকে শোকজ করল সিপিএম জেলা কমিটি।
এক সংবাদমাধ্যমের আলোচনা চক্রে তন্ময় ভট্টাচার্য বলেন, ‘দলীয় নেতৃত্বের একাংশের কথায় ভোটে হারজিত নিয়ে চিন্তিত নই। আমরা রাস্তায় আছি। আমাদের দল সংসদীয় রাজনীতিকে গ্রহণ করেছে। সেখানে হারজিতের ওপরেই প্রাসঙ্গিকতা নির্ভর করে। যে নেতারা রাস্তায় থাকার কথা বলতেন, তাঁদের হাতে একটা ফুটো বাটি ধরিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে জনতা।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘পুরো সিস্টেমটা আজ উলঙ্গ হয়ে গিয়েছে।’ তন্ময়বাবুর দাবি, দলের কয়েকজন পলিটব্যুরো সদস্য ব্যক্তিগত সম্পত্তির মতো করে দল পরিচালনা করেন। তাঁরা মানুষের চাহিদার কথা না জেনে সিদ্ধান্ত চাপিয়ে দেন। এমনকী সংযুক্ত মোর্চা নামে নির্বাচনের আগে যে জোট হয়, তাকেও একহাত নেন তিনি। তিনি বলেন, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট চাপিয়ে দেওয়া হয়েছে দলীয় কর্মীদের ওপর।
এই প্রেক্ষাপটে ওই নেতাকে শোকজ করল জেলা কমিটি। এনিয়ে অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি তন্ময় ভট্টাচার্য। শোকজের জবাব তিনি কী দেন, এখন সেটাই দেখার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *