State

“নিজেই ভোটে দাঁড়াতে চাইনি” এবার পাল্টা দাবি দেবশ্রীর

5
(1)

খবর লাইভ : রায়দিঘি থেকে এবার তৃণমূলের টিকিট পায়নি দেবশ্রী রায়। শনিবার দলের সুপ্রিমো তার কারণ জানিয়েছেন। এবার পাল্টা জবাব দেবশ্রীর। তার দাবি, রায়দিঘির মানুষ তাকে চাইলেও, স্থানীয় দুর্নীতিগ্রস্থ নেতারা চান নি। পাশাপাশি তাঁর দাবি, এবার তিনিই প্রার্থী হতে চাননি।
মঙ্গলবার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। সিপিএমের এবারও সেখানে প্রার্থী ডাকসাইটে নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে সেখানে প্রার্থী বদল করেছে তৃণমূল। এবার ওই কেন্দ্রে লড়ছেন চিকিৎসক অলক জলদাতা। শনিবার তৃণমূল নেত্রী জানান, “দেবশ্রী রায় এখানকার বিধায়ক ছিলেন। কিন্তু প্রচুর অভিযোগ ছিল ওর বিরুদ্ধে। ওকে নিয়ে ক্ষোভ থাকায় এবার প্রার্থী করিনি। স্থানীয়কে প্রার্থী করেছি।” দাবি মানতে নারাজ দেবশ্রী। দেবশ্রী বলেন, “ওঁর (মমতা) কথা উনি বলেছেন। কিন্তু প্রার্থী করিনি বলাটা ঠিক নয়। বরং আমিই রায়দিঘি তে প্রার্থী হতে চাইনি। দিদিকে আদর্শ ভেবে তাঁর হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। বুঝতে পারিনি ওর থেকে এত বড় পুরস্কার পাব।”
দেবশ্রীর দাবি, “অনেকের দুর্নীতি তোলাবাজির প্রতিবাদ করেছি। বুলবুল আমফানের ত্রাণের ত্রিপল চুরি নিয়ে সরব হয়েছি। এটা কর্মীদের একটা অংশ চায়নি। দিনের-পর-দিন গালিগালাজ করা হয়েছে। ফোনে হুমকি দেওয়া হয়েছে। রায়দিঘিতে গেলে প্রাণ নাশের আশঙ্কা তৈরি হয়েছিল।”
যদিও ২০১১ সালে প্রথম বিধায়ক হওয়ার পর দেবশ্রীকে এলাকায় পাওয়া যায় না বলেই বহুবার অভিযোগ উঠেছে। তাকে নিয়ে নেতা-কর্মী-সমর্থকদের ক্ষোভ তো ছিলই। এমনকি দলের সঙ্গেও দূরত্ব বেড়ে ছিল অভিনেত্রীর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *