খবর লাইভ : ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। সেদিকে লক্ষ্য রেখে আমজনতার জন্য করোনা প্রতিরোধক ভ্যাকসিনের বুস্টার ডোজ শুরু করা যায় কিনা, তা ভাবছে কেন্দ্রীয় সরকার।
কী এই বুস্টার ডোজ? ভারত বায়োটেক এবং ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে তৈরি যে টিকা দেওয়া হচ্ছে, তাতে বুস্টার ডোজের কোনও প্রসঙ্গ উল্লেখ নেই। কিন্তু দেশের চারিদিকে যেভাবে জাঁকিয়ে বসেছে করোনার দ্বিতীয় পর্যায়, তাতে আতঙ্কিত কেন্দ্রীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা চাইছেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাসের মধ্যে ৬ মাইক্রোগ্রাম মাত্রার আরও একটি ডোজ দেওয়ার ব্যবস্থা করতে। একেই বলা হচ্ছে বুস্টার ডোজ।
বুস্টার ডোজ দেওয়ার পর সেই ভ্যাকসিন গ্রহীতাকে টানা ছয় মাস ধরে পর্যবেক্ষণে রাখতে হবে। সেই মর্মেও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ভারতের মতো বিশাল দেশে ভ্যাকসিন গ্রহীতাকে কতটা পর্যবেক্ষণে রাখা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন।




