State

এবার তৃণমূলের খেলা শেষ হবে, হুঙ্কার মোদির

0
(0)

খবর লাইভ : কিছুদিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল, খেলা হবে। এবার প্রধানমন্ত্রীর মুখেও সেই খেলার কথা শোনা গেল। তবে অন্য আঙ্গিকে। ব্রিগেডের সভায় দাঁড়িয়ে সুর চড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলায় এবার তৃণমূলের খেলা শেষ হবে।’
এদিন মমতা সরকারকে ‘বিশ্বাসভঙ্গকারীর সরকার’ বলে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যবাসী সোনার বাংলা চায়। প্রগতিশীল বাংলা, উন্নয়নের বাংলা চায়। আপনারা দিদির হাতে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। এখন বাঙালি কোমর বেঁধেছে। এবার আসল পরিবর্তন হবেই।’ আসল পরিবর্তনের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসল পরিবর্তনের মন্ত্রই বিজেপি সরকারের ভিত্তি হবে। আসল পরিবর্তনের অর্থ, যেখানে যুবকরা রোজগার পাবেন। যেখানে কাজের জন্য মানুষকে পালাতে না হয়। যেখানে বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, আধুনিক পরিকাঠামো থাকবে। যেখানে গরিবরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। যেখানে প্রতিটি অঞ্চল, বর্গের উন্নয়ন হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হবে। উন্নয়ন সবার হবে। তুষ্টিকরণ নয়। যেখানে অনুপ্রবেশ বন্ধ করা যাবে।’
রাজ্যে চিটফান্ড, সিন্ডিকেট এবং দুর্নীতি নিয়েও এদিন মমতা-অভিষেককে একযোগে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। এপ্রসঙ্গে আমফান থেকে শুরু করে সরকারি নিয়োগের উদাহরণও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজ্যে বিজেপি সরকার গড়লে এই সমস্ত দুর্নীতি, সিন্ডিকেটরাজ বন্ধ হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *