State

বিজেপির প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা

0
(0)

খবর লাইভ : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হলেন শুভেন্দু অধিকারীই। ফলে নন্দীগ্রামে এখন জমজমাট ভোট যুদ্ধ। শনিবার সন্ধ্যায় বিধানসভার নির্বাচনের জন্য প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানেই স্পষ্ট হয়ে যায়, নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ২০১৬ সালে এই নন্দীগ্রাম থেকেই শুভেন্দুকে প্রার্থী করেছিলেন মমতা। তখন শুভেন্দু তৃণমূলে। এখন সেই শুভেন্দুই বিজেপিতে চলে এসেছেন। ফলে এবারে নন্দীগ্রামে ভোটের লড়াই হবে দেখার মতো। মমতা নাকি শুভেন্দু, কাকে চায় নন্দীগ্রামের মানুষ, সেটাই এখন দেখার।
অন্যদিকে ডেবরাতে বিজেপির প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে। এই ডেবরাতেই তৃণমূলের প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবীরকে। স্বভাবতই এই কেন্দ্রে প্রাক্তন দুই আইপিএসের মধ্যে লড়াই দেখা যাবে। এর আগে ঘাটাল লোকসভা কেন্দ্রে অভিনেতা দেবের কাছে হেরেছিলেন ভারতী ঘোষ। প্রথম দুই দফার প্রার্থী তালিকায় আরও বেশ কিছু চমক রয়েছে। ময়না কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে অশোক দিন্দাকে। এদিন ৫৭টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। একটি আসন শরিক দল আজসুকে ছেড়েছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকা অনুযায়ী, খেজুরিতে প্রার্থী হয়েছেন শান্তনু প্রমাণিক। রামনগরে প্রার্থী হয়েছেন স্বদেশ নায়েক। দাঁতনে প্রার্থী হয়েছেন শক্তিপদ নায়েক। ঝাড়্গ্রামে প্রার্থী হয়েছেন মুখময় শতপথী।

এক নজরে বিজেপির প্রথম দুই দফার প্রার্থী তালিকা

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *