State

ডোমজুড় থেকেই লড়বেন তিনি, জানালেন রাজীব 0 (0)

খবর লাইভ : রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কিছুদিন আগেই। তবে তৃণমূল এখনও ছাড়েন নি। তবে ইতিমধ্যে দলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভোটে লড়ার বিষয়টি স্পষ্ট করে দিলেন রাজীব। মঙ্গলবার ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসে রাজীব জানিয়ে দিলেন, ডোমজুড় থেকেই লড়বেন তিনি। প্রশ্ন উঠছে, ভোটে লড়লেও কোন দল থেকে লড়বেন […]

State

প্রজাতন্ত্র দিবসে দিল্লি উত্তপ্ত হওয়ায় কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা 0 (0)

খবর লাইভ : প্রজাতন্ত্র দিবসে কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। দিল্লির এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানান, ‘দিল্লির পথে উদ্বেগজনক ও বেদনাদায়ক ঘটনাগুলির জন্য গভীরভাবে বিরক্ত। কৃষক ভাই বোনেদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব ও মত পার্থক্য এই পরিস্থিতির জন্য দায়ী।’ কৃষি আইন তৈরির […]

National

দিল্লি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে অমিত শাহ 0 (0)

খবর লাইভ : দিল্লি পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ও দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী দিল্লি পুলিশের সঙ্গে কৃষকদের খণ্ডযুদ্ধ থেকে শুরু করে যেভাবে কৃষকরা রুট বদল করে অন্য পথে গিয়েছেন, এই সব কিছুই ব্যাখ্যা করা হয়। দিল্লি পুলিশের […]

National

প্রজাতন্ত্র দিবসেই শুরু অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ 0 (0)

খবর লাইভ : ৭২তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করে শুরু হল অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ। মঙ্গলবার জমির মাটি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠায় ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। ট্রাস্টের একাংশ অবশ্য চেয়েছিল যাতে ২৬ জানুয়ারি দিনটিতেই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। যেহেতু এই দিনে সংবিধান কার্যকর হয়েছিল, তাই এদিনটিকে বেছে নিয়েছিলেন ট্রাস্টের সদস্যরা। তবে […]

National

দিল্লিতে মৃত্যু আন্দোলনরত এক কৃষকের 0 (0)

খবর লাইভ : ক্রমেই দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী দিল্লি। ইতিমধ্যে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি লালকেল্লা চত্বর থেকে আন্দোলনরত কৃষকদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন বলেও খবর। লালকেল্লা চত্বরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়। তবে […]

National

লালকেল্লায় ঢুকে পতাকা ওড়ালেন আন্দোলনরত কৃষকরা 5 (1)

খবর লাইভ : কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু তা সত্বেও গেট ভেঙে লালকেল্লায় ঢুকে পড়লেন আন্দোলনরত কৃষকরা। এদিন হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়েই লালকেল্লায় ঢুকে পড়েন। লালকেল্লায় ঢুকে ঐতিহাসিক মোঘল দূর্গের ওপর উঠে পতাকা ওড়ালেন কৃষকরা। যেখান থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেন, সেখানে দাঁড়িয়েই বিক্ষোভ দেখান কৃষকরা। জানা যাচ্ছে, ২০টির বেশি ট্রাক্টর লালকেল্লা […]

State

তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন প্রবীর ঘোষাল 0 (0)

খবর লাইভ : এবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরশুড়ার জনসভায় হাজির ছিলেন না তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। কার্ডেও আমার নাম ছিল না। সেই কারণেই গতকালের সভায় যাইনি। একই […]

National

সিঙ্ঘু সীমান্তে ব্যারিকেড ভেঙে ট্রাক্টর মিছিল শুরু কৃষকদের 0 (0)

খবর লাইভ : দিল্লির সিঙ্ঘু ও তিকরি সীমান্তে ব্যারিকেড ভেঙে নির্ধারিত সময়ের আগেই মিছিল শুরু করে দিলেন কৃষকরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ব্যারিকেড ভেঙে আউটার রিং রোডের দিকে এগিয়ে যান কৃষকরা। নিরাপত্তা বাহিনীর লোকেরা আন্দোলনরত কৃষকদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের কথা শোনেনি কৃষকরা। ব্যারিকেড ভাঙলেও এদিন পুলিশের ওপর পুষ্প বর্ষন করতে দেখা যায় কৃষকদের। […]

State

কোভিড বিধি মেনে রেড রোডে প্রজাতন্ত্র দিবস পালন 0 (0)

খবর লাইভ : কোভিড বিধি মেনেই কলকাতা রেড রোডে পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ হাতেগোনা কয়েকজন অতিথি। এদিন অভ্র কিশোর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী কুচকাওয়াজে অংশ নেয়। কলকাতা পুলিশের তরফে নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিন রেড রোডের […]

National

করোনা বিধি মেনেই দিল্লির রাজপথে জওয়ানদের বর্ণাঢ্য কুচকাওয়াজ 0 (0)

খবর লাইভ : ৭২ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে মাস্ক পড়ে কুচকাওয়াজে তিন বাহিনীর জওয়ানরা। সেনাবাহিনীর ২১ বার তোপধ্বনি, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ। করোনা আবহে শারীরিক দূরত্ব মেনেই হয় কুচকাওয়াজ। এবারের কুচকাওয়াজে যোগ দিয়েছেন বাংলাদেশের সেনারাও। কুচকাওয়াজে অংশ নিয়েছে ব্রহ্মস, অ্যাসল্ট ট্যাঙ্ক, পিনাকা রকেট রকেট লঞ্চার সিস্টেমের মতো অত্যাধুনিক অস্ত্র। দিল্লির রাজপথে […]