State

প্রজাতন্ত্র দিবসে দিল্লি উত্তপ্ত হওয়ায় কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা

0
(0)

খবর লাইভ : প্রজাতন্ত্র দিবসে কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। দিল্লির এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানান, ‘দিল্লির পথে উদ্বেগজনক ও বেদনাদায়ক ঘটনাগুলির জন্য গভীরভাবে বিরক্ত। কৃষক ভাই বোনেদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব ও মত পার্থক্য এই পরিস্থিতির জন্য দায়ী।’ কৃষি আইন তৈরির সময় কেন কৃষকদের মতামত নেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটে লেখেন, ‘প্রথমত কৃষকদের আস্থার ওপর ভর করে এই আইনগুলি তৈরি হয়নি। তারপর দুমাস ধরে দিল্লি সীমানা ও দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ চললেও আন্দোলন প্রশমনে কেন্দ্রের তরফে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি। কেন্দ্র অবশ্যই কৃষকদের সঙ্গে বসুক ও কালা আইন বাতিল করুক।’ উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে কৃষকদের ওপর লাঠিচার্জ হয়। গেট ভেঙে লালকেল্লায় ঢুকে পতাকা ওড়ান কৃষকরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে প্রাণ হারান এক কৃষক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *